বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে নয়াদিল্লি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

বাংলাদেশে ভারতের হাইকমিশন ও সহকারী হাইকমিশনগুলোতে কর্মরত কূটনীতিক ও অন্যান্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ভারতের একাধিক সরকারি সূত্র জানিয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের কয়েক সপ্তাহ আগে এমন পদক্ষেপ নিল ভারত সরকার।

ভারত সরকারের একাধিক সূত্র পিটিআইকে জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় পূর্বসতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাংলাদেশে কর্মরত ভারতীয় কর্মকর্তা-কর্মচারীদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের ভারতে ফিরে যেতে বলা হয়েছে।

এদিকে ভারতীয় কূটনীতিকদের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়া হলেও বাংলাদেশের ভারতীয় হাইকমিশন ও সহকারী হাইকমিশনগুলো পূর্ণ সক্ষমতায় তাদের কার্যক্রম চালিয়ে যাবে।

ঢাকায় ভারতের একটি হাইকমিশন এবং খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে সহকারী হাইকমিশন রয়েছে। এসব মিশনে দায়িত্বরত কূটনীতিক ও অন্যান্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদেরই ফিরিয়ে নেওয়া হচ্ছে। নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশকে কূটনীতিকদের জন্য ‘নন-ফ্যামিলি’ পোস্টিং হিসেবে ঘোষণার সিদ্ধান্তও নিয়েছে নয়াদিল্লি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু