আন্তর্জাতিক

ইরানের খেলায় ব্যয়ের চাপে বারবার কৌশল বদলের মুখে যুক্তরাষ্ট্র–ইসরায়েল

ইরানের খেলায় ব্যয়ের চাপে বারবার কৌশল বদলের মুখে যুক্তরাষ্ট্র–ইসরায়েল

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করার সময় তাদের মূল লক্ষ্য ছিল দ্রুত তেহরানের শাসনব্যবস্থায় চাপ সৃষ্টি করে রাজনৈতিক পরিবর্তনের পথ তৈরি করা। প্রাথমিক ধারণা অনুযায়ী, আকস্মিক ও তীব্র হামলা—যা সামরিক পরিভাষায় ‘শক অ্যান্ড অ’ নামে পরিচিত—ইরানের ক্ষমতার কেন্দ্রকে অস্থিতিশীল করবে এবং অভ্যন্তরীণ জনরোষ উসকে দেবে।

২৫ জুলাই, ২০২৬
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার নিন্দা জানালো ভারত

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার নিন্দা জানালো ভারত

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ দেওয়া এক পোস্টে রণধীর জয়সওয়াল বলেন, 'পবিত্র রমজান মাসে চালানো এই বিমান হামলায় বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এমন হামলা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি এবং মানবিক দৃষ্টিকোণ থেকেও গভীর উদ্বেগজনক।' তিনি আরও বলেন, 'নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতার দায় অন্য দেশের ওপর চাপিয়ে দেওয়ার প্রবণতা পাকিস্তানের পুরোনো কৌশল। আফগানিস্তানে বিমান হামলা সেই ধারাবাহিকতারই আরেকটি উদাহরণ।'

২৫ জুলাই, ২০২৬
ইরাক থেকে ইরানে ঢুকেছে হাজার হাজার কুর্দি যোদ্ধা, সরকার পতনে স্থল অভিযান শুরু

ইরাক থেকে ইরানে ঢুকেছে হাজার হাজার কুর্দি যোদ্ধা, সরকার পতনে স্থল অভিযান শুরু

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত বৃহস্পতিবার (৫ মার্চ) পর্যন্ত ষষ্ঠ দিনে গড়িয়েছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যম দাবি করেছে, ইরানের বিরুদ্ধে লড়াইয়ে যুক্ত হয়েছে মার্কিন সমর্থিত কুর্দি যোদ্ধারা। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে জেরুজালেম পোস্ট ও ফক্স নিউজ জানিয়েছে, ইরাক-ইরান সীমান্তবর্তী অঞ্চল থেকে পরিচালিত ইরানি কুর্দি গোষ্ঠীগুলোর হাজার হাজার যোদ্ধা ইতোমধ্যে ইরানের সীমান্ত অতিক্রম করেছে এবং দেশটির নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে স্থল অভিযান শুরু করেছে।

২৫ জুলাই, ২০২৬
জেন-জি আন্দোলনের পর নেপালে প্রথম নির্বাচন: ভারতবিরোধী না চীনঘনিষ্ঠ প্রার্থীর জয়?

জেন-জি আন্দোলনের পর নেপালে প্রথম নির্বাচন: ভারতবিরোধী না চীনঘনিষ্ঠ প্রার্থীর জয়?

নেপালে নতুন সংসদ গঠনের লক্ষ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতার মধ্যে অনুষ্ঠিত এই নির্বাচনকে ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। পর্যবেক্ষকদের মতে, এবারও একটি শক্তিশালী ও স্থিতিশীল সরকার গঠন করা কঠিন হতে পারে। বৃহস্পতিবার সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। নেপালের নির্বাচন কমিশন জানিয়েছে, ১৬৫টি আসনের ব্যালট বাক্স সংগ্রহ শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ফলাফল ঘোষণার লক্ষ্য রয়েছে তাদের।

২৫ জুলাই, ২০২৬
ইরানের নতুন সুপ্রিম লিডারকেও হত্যা করা হবে: ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানের নতুন সুপ্রিম লিডারকেও হত্যা করা হবে: ট্রাম্পের হুঁশিয়ারি

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে আকস্মিক যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। প্রথম দফার ওই হামলাতেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা ও কমান্ডাররা নিহত হয়েছেন। এবার খামেনির মৃত্যুর পর ইরানের সম্ভাব্য নতুন নেতৃত্বের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, 'ইরানে নেতৃত্বের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে এবং যে কেউ নেতা হওয়ার চেষ্টা করলে শেষ পর্যন্ত তাকে মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে।'

২৫ জুলাই, ২০২৬
জেন-জি আন্দোলনের পর নেপালে প্রথম নির্বাচন; ক্ষমতাচ্যুত ওলি আবারও ভোটের লড়াইয়ে

জেন-জি আন্দোলনের পর নেপালে প্রথম নির্বাচন; ক্ষমতাচ্যুত ওলি আবারও ভোটের লড়াইয়ে

২০২৫ সালের ৯ সেপ্টেম্বর ব্যাপক গণবিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হন ওলি। সেই আন্দোলনের পর রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তনের প্রেক্ষাপটে এবারের নির্বাচন ঘিরে দেশজুড়ে তুমুল আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে ওলি ও তার দল নেপাল কমিউনিস্ট পার্টি (ইউএমএল) কতটা জনসমর্থন ধরে রাখতে পারবে, তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে লাগামহীন দুর্নীতি, উচ্চ বেকারত্ব এবং দীর্ঘদিনের অর্থনৈতিক স্থবিরতা ভোটারদের সিদ্ধান্তে বড় প্রভাব ফেলতে পারে।

২৫ জুলাই, ২০২৬
ইরানের পুরো আকাশসীমা দখলে নিচ্ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র; দাবি হোয়াইট হাউজের

ইরানের পুরো আকাশসীমা দখলে নিচ্ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র; দাবি হোয়াইট হাউজের

ইরানের বিরুদ্ধে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলা আজ ষষ্ঠ দিনে পৌঁছেছে। হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ও সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিসহ তেহরানের বহু শীর্ষ কর্মকর্তা ও কমান্ডার নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। বুধবার (৪ মার্চ) হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের ২০টির বেশি জাহাজ ডুবিয়ে দিয়েছে এবং অনেক স্ট্র্যাটেজিক লক্ষ্য ধ্বংস করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
ট্রাম্পের ইরান যুদ্ধ ঠেকাতে মার্কিন সিনেটের প্রচেষ্টা  ব্যর্থ

ট্রাম্পের ইরান যুদ্ধ ঠেকাতে মার্কিন সিনেটের প্রচেষ্টা ব্যর্থ

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একক ক্ষমতা সীমিত করার জন্য সিনেটে আনা প্রস্তাবটি ব্যর্থ হয়েছে। প্রস্তাবটি পাশ হলে ট্রাম্প প্রশাসনের ইরানে সামরিক অভিযান সীমিত করার পথ সুগম হতো। তবে রিপাবলিকান সিনেটররা মূলত দলীয় লাইন বজায় রেখে ট্রাম্পের পাশেই দাঁড়িয়েছেন। বুধবার (৪ মার্চ) সিনেটে উত্থাপিত ‘যুদ্ধ ক্ষমতা প্রস্তাবটি’ পদ্ধতিগত ভোটে ৪৭-৫২ ব্যবধানে বাতিল হয়ে যায়। এর ফলে কংগ্রেসের হাতে যুদ্ধের ওপর নজরদারি বজায় রাখার চেষ্টা বিফল হলো।

২৫ জুলাই, ২০২৬
টাকা ভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১৫

টাকা ভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১৫

দক্ষিণ আমেরিকার রাষ্ট্র বলিভিয়ার জাতীয় মুদ্রা বলিভিয়ান বলিভিয়ানোতে ভর্তি একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে । বিমানটি কয়েকটি যানবাহনের ওপর পতিত হওয়ায় সেগুলোও বিধ্বস্ত হয়েছে এবং কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। সেই সঙ্গে আহত হয়েছেন আরও কয়েকজন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেশটির রাজধানী লা পাজের কাছেই এই দুর্ঘটনাটি ঘটে। এক বিবৃতিতে বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী মার্সেলো স্যালিনাস জানিয়েছেন, ছাপানো নতুন নোট নিয়ে বলিভীয় সেনাবাহিনীর একটি হারকিউলিস সি-১৩০ কার্গো উড়োজাহাজ রাজধানী লা পাজ সংলগ্ন এল আলতো শহরের বিমানবন্দরের দিকে যাচ্ছিল।

২৫ জুলাই, ২০২৬
পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের তুমুল বিক্ষোভ

পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের তুমুল বিক্ষোভ

পাকিস্তানের সঙ্গে চলমান সীমান্ত সংঘর্ষের প্রেক্ষাপটে আফগানিস্তানের বিভিন্ন সীমান্ত প্রদেশে পাকিস্তানের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ করেছেন শত শত আফগান নাগরিক। বেসামরিক মানুষ হত্যার অভিযোগ তুলে তারা প্রতিবাদ জানান এবং সীমান্তে লড়াইরত আফগান সেনাদের প্রতি সংহতি প্রকাশ করেন। বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা সেনাদের গলায় রঙিন ফুলের মালা পরিয়ে দেন এবং তাদের সমর্থনে স্লোগান দেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, প্রতিবেশী দুই দেশের মধ্যে গত এক সপ্তাহ ধরে চলা সীমান্ত সংঘর্ষে কয়েক ডজন আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

২৫ জুলাই, ২০২৬
পাকিস্তানের সামরিক ক্যাম্পে আফগানিস্তানের মুহুর্মুহু হামলা

পাকিস্তানের সামরিক ক্যাম্পে আফগানিস্তানের মুহুর্মুহু হামলা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলে মিরানশাহ এবং স্পিনওয়ামে সীমান্তবর্তী পাকিস্তানি সামরিক ক্যাম্পগুলোতে ড্রোন হামলা চালিয়েছে আফগানিস্তানের তালেবান সেনারা। শনিবার (২৮ ফেব্রুয়ারি) আফগানিস্তানের টোলো নিউজের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে। অজ্ঞাত নিরাপত্তা সূত্রের বরাতে টোলো নিউজ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে পাকিস্তানি বাহিনী বিমান হামলার প্রতিশোধ নিতে এসব হামলা চালানো হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
ভারতে ৩৩ শিশুকে যৌন নির্যাতনের দায়ে দম্পতিকে মৃত্যুদণ্ড

ভারতে ৩৩ শিশুকে যৌন নির্যাতনের দায়ে দম্পতিকে মৃত্যুদণ্ড

ভারতের উত্তর প্রদেশে এক দম্পতিকে ৩৩ শিশুকে দশ বছর ধরে যৌন নির্যাতনের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দম্পতিটি এই নৃশংস অপরাধের ভিডিও ও ছবি ডার্ক ওয়েবে বিশ্বের ৪৭টি দেশে বিক্রি করতেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) উত্তর প্রদেশের বান্দা জেলা পকসো আদালতের অতিরিক্ত জেলা জজ পি কে মিশ্র এই রায় ঘোষণা করেন। বিচারক তার বলেছেন, এই অপরাধ “বিরল থেকে বিরলতম” এবং আসামিদের সংশোধনের কোনো সুযোগ নেই। রায়ের আলোকে সর্বোচ্চ শাস্তিই ন্যায়বিচারের একমাত্র উপায়।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি