পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের তুমুল বিক্ষোভ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
পাকিস্তানের সঙ্গে চলমান সীমান্ত সংঘর্ষের প্রেক্ষাপটে আফগানিস্তানের বিভিন্ন সীমান্ত প্রদেশে পাকিস্তানের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ করেছেন শত শত আফগান নাগরিক। বেসামরিক মানুষ হত্যার অভিযোগ তুলে তারা প্রতিবাদ জানান এবং সীমান্তে লড়াইরত আফগান সেনাদের প্রতি সংহতি প্রকাশ করেন।

বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা সেনাদের গলায় রঙিন ফুলের মালা পরিয়ে দেন এবং তাদের সমর্থনে স্লোগান দেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, প্রতিবেশী দুই দেশের মধ্যে গত এক সপ্তাহ ধরে চলা সীমান্ত সংঘর্ষে কয়েক ডজন আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এতে বাস্তুচ্যুত হয়েছেন আরও কয়েক হাজার মানুষ।

পূর্বাঞ্চলীয় পাকতিয়া প্রদেশের রাজধানী গারদেজে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভে জড়ো হন। তাদের কেউ কেউ তালেবান সরকারের সাদা পতাকা নাড়িয়ে সমর্থন জানান।

গামাই নামের এক বিক্ষোভকারী বলেন, 'আজ আমরা গারদেজে জড়ো হয়েছি আফগান বেসামরিক নাগরিকদের ওপর পাকিস্তানের নির্মম হামলার প্রতিবাদ জানাতে।'

তিনি বলেন, 'আমরা আমাদের ভূমি রক্ষার জন্য এখানে এসেছি।'

আফগানিস্তানে জাতিসংঘ মিশন জানিয়েছে, ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘর্ষে শিশুসহ অন্তত ৪২ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১০৪ জন আহত হয়েছেন।

এদিকে ইসলামাবাদ এখনো বেসামরিক হতাহতের বিষয়ে কোনো মন্তব্য করেনি। পাকিস্তানের দাবি, তাদের সেনারা সংঘর্ষে ৪৩০ জনের বেশি আফগান সেনাকে হত্যা করেছে।

অন্যদিকে আফগানিস্তান দাবি করেছে, সংঘর্ষে পাকিস্তানের প্রায় ১৫০ সেনা নিহত হয়েছেন। তবে দুই পক্ষের এসব দাবির স্বাধীনভাবে যাচাই করা কঠিন বলে জানিয়েছে আন্তর্জাতিক সূত্রগুলো।

পাকিস্তানের আগের এক বিমান হামলার প্রতিশোধ হিসেবে আফগান সীমান্তে অভিযান চালানোর পর এই সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানা গেছে। ইসলামাবাদ দাবি করেছে, ওই হামলায় তারা জঙ্গিদের লক্ষ্যবস্তু করেছিল।

খোস্ত প্রদেশের গুরবুজ জেলাতেও একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এলাকাটি সাম্প্রতিক সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিক্ষোভকারী ওবায়দুল্লাহ গুরবাজ বলেন, 'আজকের এই প্রতিবাদ শুধু দেখানোর জন্য নয়। কুনারে নিহত ১৭ জন শহীদের জন্য আমরা রাস্তায় নেমেছি। তাদের মধ্যে নারী, শিশু ও বয়স্ক মানুষও রয়েছেন।'

৭০ বছর বয়সী এই ব্যক্তি আরও বলেন, 'গত সাত-আট দিন ধরে আমাদের পেছনে সেনারা দাঁড়িয়ে আছেন। তারা ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত, তবু দৃঢ়ভাবে দেশ রক্ষা করছেন।'

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চলমান সংঘর্ষে তাদের ২৫ জনের বেশি সেনা নিহত হয়েছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, সীমান্তে সংঘর্ষের কারণে প্রায় ৬৬ হাজার আফগান বাস্তুচ্যুত হয়েছেন।

সংস্থাটি আরও জানায়, নানগারহার প্রদেশে তাদের অন্তত একটি কেন্দ্র উল্লেখযোগ্য ক্ষতির শিকার হয়েছে। সংঘর্ষের কারণে পাকিস্তান থেকে ফিরে আসা আফগানদের জন্য মানবিক সহায়তা কার্যক্রমও বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে জরুরি খাদ্য সহায়তাও স্থগিত রয়েছে।

বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, এতে প্রায় ১ লাখ ৬০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এমনিতেই দেশটি তীব্র খাদ্য সংকটে ভুগছিল।

নানগারহারের এক বাসিন্দা জানান, আগে জাতিসংঘের সংস্থাগুলো তাদের অনেক সহায়তা করত। কিন্তু এখন পরিস্থিতি এতটাই কঠিন যে তিনি নিজের খাবারের পরিমাণও কমিয়ে দিয়েছেন।

ফারহাদ নামে এক ব্যক্তি বলেন, 'কখনো পেট ভরে, কখনো আধা পেট খেয়ে দিন কাটাতে হয়।'

তিনি জানান, গত রাতে প্রতিবেশী ও আত্মীয়দের কাছে এক হাজার আফগানি (প্রায় ১৬ ডলার) ধার চাইতে গিয়েছিলেন, কিন্তু কেউ তাকে সাহায্য করতে পারেনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি