ভারতে ৩৩ শিশুকে যৌন নির্যাতনের দায়ে দম্পতিকে মৃত্যুদণ্ড

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ভারতের উত্তর প্রদেশে এক দম্পতিকে ৩৩ শিশুকে দশ বছর ধরে যৌন নির্যাতনের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দম্পতিটি এই নৃশংস অপরাধের ভিডিও ও ছবি ডার্ক ওয়েবে বিশ্বের ৪৭টি দেশে বিক্রি করতেন।
 
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) উত্তর প্রদেশের বান্দা জেলা পকসো আদালতের অতিরিক্ত জেলা জজ পি কে মিশ্র এই রায় ঘোষণা করেন।
 
বিচারক তার বলেছেন, এই অপরাধ “বিরল থেকে বিরলতম” এবং আসামিদের সংশোধনের কোনো সুযোগ নেই। রায়ের আলোকে সর্বোচ্চ শাস্তিই ন্যায়বিচারের একমাত্র উপায়।
 
দণ্ডিতরা হলেন: উত্তর প্রদেশের জলকল বিভাগের সাবেক জুনিয়র ইঞ্জিনিয়ার ৫০ বছর বয়সী রাম ভবন এবং তাঁর ৪৭ বছর বয়সী স্ত্রী দুর্গাবতী।
 
আদালত ও মামলার নথি অনুযায়ী, ২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত বান্দা ও চিত্রকূট জেলার তিন থেকে ১৩ বছর বয়সী অন্তত ৩৩ শিশুকে এই দম্পতি নির্যাতন করতেন। তারা শিশুদের অনলাইন ভিডিও গেম, টাকা ও উপহারের লোভ দেখিয়ে ফাঁদে ফেলে শিশুদের ওপর অকথ্য নির্যাতন চালাতেন।
 
পরবর্তী সময়ে এই দম্পতি নির্যাতনের ভিডিও ও স্থিরচিত্র ডার্ক ওয়েবের মাধ্যমে বিদেশের গ্রাহকদের কাছে বিক্রি করতেন। সিবিআই তদন্তে উঠে এসেছে, অনেক শিশুর চোখে স্থায়ী ক্ষত হয়েছে, এবং কয়েকজনকে যৌনাঙ্গে গুরুতর আঘাতের কারণে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। দিল্লির এইমস হাসপাতালের বিশেষজ্ঞদের সহযোগিতায় ভুক্তভোগী শিশুদের চিকিৎসা চালানো হয়েছে।
 
এই ভয়াবহ অপরাধের বিষয়টি প্রকাশ্যে আসে ২০২০ সালে। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল যখন এই কন্টেন্ট ছড়িয়ে পড়ার খবর দেয়, তখন ভারতের সরকারকে সতর্ক করা হয়। এরপর ২০২০ সালের ৩১ অক্টোবর এ মামলা দায়ের করে সিবিআই। ২০২১ সালের ফেব্রুয়ারিতে চার্জশিট দাখিল করা হয়। ডিজিটাল প্রমাণ ও সাহসী শিশু সাক্ষ্য অপরাধ প্রমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
 
আদালত পকসো আইন ও ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় দম্পতিকে দোষী সাব্যস্ত করে। মৃত্যুদণ্ডের পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, প্রতিটি ভুক্তভোগী শিশুকে ১০ লাখ রুপি করে ক্ষতিপূরণ দিতে হবে।
 
বিশেষ সরকারি কৌঁসুলি কমল সিং গৌতম জানান, ভুক্তভোগী শিশুরা এখনও সেই ভয়াবহ স্মৃতির ট্রমার মধ্যে আছে। আইন বিশেষজ্ঞরা মনে করছেন, এই রায় শিশুদের সুরক্ষায় ভারতের বিচার ব্যবস্থার এক কঠোর বার্তা দিয়েছে।
 
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি