ইরাক থেকে ইরানে ঢুকেছে হাজার হাজার কুর্দি যোদ্ধা, সরকার পতনে স্থল অভিযান শুরু

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত বৃহস্পতিবার (৫ মার্চ) পর্যন্ত ষষ্ঠ দিনে গড়িয়েছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যম দাবি করেছে, ইরানের বিরুদ্ধে লড়াইয়ে যুক্ত হয়েছে মার্কিন সমর্থিত কুর্দি যোদ্ধারা।

মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে জেরুজালেম পোস্ট ও ফক্স নিউজ জানিয়েছে, ইরাক-ইরান সীমান্তবর্তী অঞ্চল থেকে পরিচালিত ইরানি কুর্দি গোষ্ঠীগুলোর হাজার হাজার যোদ্ধা ইতোমধ্যে ইরানের সীমান্ত অতিক্রম করেছে এবং দেশটির নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে স্থল অভিযান শুরু করেছে।

খবরে বলা হয়, সাম্প্রতিক কয়েক দিনে কুর্দি যোদ্ধারা ইরানে সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল। তাদের লক্ষ্য ছিল ইরানি বাহিনীর ওপর চাপ সৃষ্টি করা এবং বিভিন্ন অঞ্চলে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া।

এদিকে জেনিফার গ্রিফিন নামে একটি এক্স অ্যাকাউন্টে দাবি করা হয়েছে, মার্কিন কর্মকর্তারা ফক্স নিউজকে নিশ্চিত করেছেন যে কয়েক হাজার কুর্দি যোদ্ধা ইরানে সীমান্ত অতিক্রম করে স্থল হামলা শুরু করেছে।

রিপোর্টে আরও বলা হয়, চলতি সপ্তাহের শুরুর দিকেই কুর্দি যোদ্ধারা ইরানি বাহিনীর বিরুদ্ধে এই অভিযান শুরু করে। তবে এ বিষয়ে সরাসরি সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র।

বুধবার (৪ মার্চ) যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ বলেন, 'মার্কিন সামরিক বাহিনী ইরানের ভেতরে কোনো বিদ্রোহী গোষ্ঠীকে সশস্ত্র করছে না। মার্কিন সরকারের অন্যান্য অংশ এতে কোনোভাবে জড়িত থাকতে পারে।'

অন্যদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ট্রাম্প প্রশাসন কুর্দি যোদ্ধাদের অস্ত্র দেওয়ার পরিকল্পনায় সম্মত হয়েছে, এমন প্রতিবেদনের সত্যতা নাকচ করেছেন।

তিনি বলেন, “প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যের বিভিন্ন অংশীদার, মিত্র ও নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। ট্রাম্প উত্তর ইরাকে আমাদের ঘাঁটি সম্পর্কে কুর্দি নেতাদের সঙ্গে কথা বলেছেন। তবে ট্রাম্প কোনো পরিকল্পনায় সম্মত হয়েছেন বলে রিপোর্ট প্রকাশ হয়েছে, তা পুরোপুরি মিথ্যা।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি