আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান যুদ্ধ ঠেকাতে মার্কিন সিনেটের প্রচেষ্টা  ব্যর্থ

ট্রাম্পের ইরান যুদ্ধ ঠেকাতে মার্কিন সিনেটের প্রচেষ্টা ব্যর্থ

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একক ক্ষমতা সীমিত করার জন্য সিনেটে আনা প্রস্তাবটি ব্যর্থ হয়েছে। প্রস্তাবটি পাশ হলে ট্রাম্প প্রশাসনের ইরানে সামরিক অভিযান সীমিত করার পথ সুগম হতো। তবে রিপাবলিকান সিনেটররা মূলত দলীয় লাইন বজায় রেখে ট্রাম্পের পাশেই দাঁড়িয়েছেন। বুধবার (৪ মার্চ) সিনেটে উত্থাপিত ‘যুদ্ধ ক্ষমতা প্রস্তাবটি’ পদ্ধতিগত ভোটে ৪৭-৫২ ব্যবধানে বাতিল হয়ে যায়। এর ফলে কংগ্রেসের হাতে যুদ্ধের ওপর নজরদারি বজায় রাখার চেষ্টা বিফল হলো।

২৫ জুলাই, ২০২৬
টাকা ভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১৫

টাকা ভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১৫

দক্ষিণ আমেরিকার রাষ্ট্র বলিভিয়ার জাতীয় মুদ্রা বলিভিয়ান বলিভিয়ানোতে ভর্তি একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে । বিমানটি কয়েকটি যানবাহনের ওপর পতিত হওয়ায় সেগুলোও বিধ্বস্ত হয়েছে এবং কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। সেই সঙ্গে আহত হয়েছেন আরও কয়েকজন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেশটির রাজধানী লা পাজের কাছেই এই দুর্ঘটনাটি ঘটে। এক বিবৃতিতে বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী মার্সেলো স্যালিনাস জানিয়েছেন, ছাপানো নতুন নোট নিয়ে বলিভীয় সেনাবাহিনীর একটি হারকিউলিস সি-১৩০ কার্গো উড়োজাহাজ রাজধানী লা পাজ সংলগ্ন এল আলতো শহরের বিমানবন্দরের দিকে যাচ্ছিল।

২৫ জুলাই, ২০২৬
পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের তুমুল বিক্ষোভ

পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের তুমুল বিক্ষোভ

পাকিস্তানের সঙ্গে চলমান সীমান্ত সংঘর্ষের প্রেক্ষাপটে আফগানিস্তানের বিভিন্ন সীমান্ত প্রদেশে পাকিস্তানের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ করেছেন শত শত আফগান নাগরিক। বেসামরিক মানুষ হত্যার অভিযোগ তুলে তারা প্রতিবাদ জানান এবং সীমান্তে লড়াইরত আফগান সেনাদের প্রতি সংহতি প্রকাশ করেন। বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা সেনাদের গলায় রঙিন ফুলের মালা পরিয়ে দেন এবং তাদের সমর্থনে স্লোগান দেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, প্রতিবেশী দুই দেশের মধ্যে গত এক সপ্তাহ ধরে চলা সীমান্ত সংঘর্ষে কয়েক ডজন আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

২৫ জুলাই, ২০২৬
পাকিস্তানের সামরিক ক্যাম্পে আফগানিস্তানের মুহুর্মুহু হামলা

পাকিস্তানের সামরিক ক্যাম্পে আফগানিস্তানের মুহুর্মুহু হামলা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলে মিরানশাহ এবং স্পিনওয়ামে সীমান্তবর্তী পাকিস্তানি সামরিক ক্যাম্পগুলোতে ড্রোন হামলা চালিয়েছে আফগানিস্তানের তালেবান সেনারা। শনিবার (২৮ ফেব্রুয়ারি) আফগানিস্তানের টোলো নিউজের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে। অজ্ঞাত নিরাপত্তা সূত্রের বরাতে টোলো নিউজ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে পাকিস্তানি বাহিনী বিমান হামলার প্রতিশোধ নিতে এসব হামলা চালানো হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
ভারতে ৩৩ শিশুকে যৌন নির্যাতনের দায়ে দম্পতিকে মৃত্যুদণ্ড

ভারতে ৩৩ শিশুকে যৌন নির্যাতনের দায়ে দম্পতিকে মৃত্যুদণ্ড

ভারতের উত্তর প্রদেশে এক দম্পতিকে ৩৩ শিশুকে দশ বছর ধরে যৌন নির্যাতনের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দম্পতিটি এই নৃশংস অপরাধের ভিডিও ও ছবি ডার্ক ওয়েবে বিশ্বের ৪৭টি দেশে বিক্রি করতেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) উত্তর প্রদেশের বান্দা জেলা পকসো আদালতের অতিরিক্ত জেলা জজ পি কে মিশ্র এই রায় ঘোষণা করেন। বিচারক তার বলেছেন, এই অপরাধ “বিরল থেকে বিরলতম” এবং আসামিদের সংশোধনের কোনো সুযোগ নেই। রায়ের আলোকে সর্বোচ্চ শাস্তিই ন্যায়বিচারের একমাত্র উপায়।

২৫ জুলাই, ২০২৬
নতুন ডেস্ট্রয়ার থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম জং উন

নতুন ডেস্ট্রয়ার থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম জং উন

ইরানকে ঘিরে চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যেই নতুন ডেস্ট্রয়ার জাহাজ থেকে নিজেদের তৈরি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন নিজে উপস্থিত থেকে এই উৎক্ষেপণ প্রত্যক্ষ করেছেন। বুধবার (৪ মার্চ) দেশটির পশ্চিম উপকূলীয় এলাকা থেকে জাহাজটি থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

২৫ জুলাই, ২০২৬
ইরানে আকস্মিক হামলা চালাল ইসরাইল

ইরানে আকস্মিক হামলা চালাল ইসরাইল

ইসরাইল ইরানের ওপর একটি ‘প্রতিরোধমূলক হামলা’ শুরু করেছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এক জরুরি বিবৃতিতে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ এই অভিযানের ঘোষণা দেন। ইরানের দিক থেকে বড় ধরনের কোনো হামলার আশঙ্কা থেকে ইসরাইল আগেভাগেই এই পদক্ষেপ নিয়েছে বলে জানানো হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
ইরানে যৌথ হামলা চালিয়েছে ইসরাইল-যুক্তরাষ্ট্র; ভয়াবহ যুদ্ধের শঙ্কা

ইরানে যৌথ হামলা চালিয়েছে ইসরাইল-যুক্তরাষ্ট্র; ভয়াবহ যুদ্ধের শঙ্কা

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মধ্যেই এবার ইরানে আকস্মিক হামলা চালিয়েছে ইসরাইল। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের বিভিন্ন স্থানে এ হামলা চালানো হয়। সকালে রাজধানী তেহরানের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেই সঙ্গে ধোঁয়া উড়তে দেখে গেছে। এদিকে, ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে এই হামলা চালিয়েছে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জোমহৌরি এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

২৫ জুলাই, ২০২৬
তেহরানে নেই খামেনি

তেহরানে নেই খামেনি

ইরানে নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে রাজধানী তেহরান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন ইরানের একজন কর্মকর্তা। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তেহরানে আকস্মিক হামলা শুরু করে ইসরায়েল। ইরানি গণমাধ্যমও তেহরানে হামলার তথ্য নিশ্চিত করেছে। দেশটির গণমাধ্যম জানিয়েছে, তেহরানের কেন্দ্রস্থলে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

২৫ জুলাই, ২০২৬
দক্ষিণ লেবাননেও হামলা চালিয়েছে ইসরায়েল

দক্ষিণ লেবাননেও হামলা চালিয়েছে ইসরায়েল

আবারও যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে দক্ষিণ লেবাননের ইকলিম আল-তুফাহ অঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ব্লাত ও ওয়াদি বারঘৌতি এলাকায় একাধিক দফায় এ হামলা হয় বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। স্থানীয় সূত্রের বরাতে জানানো হয়, হামলার সময় দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। অধিকাংশ হামলা বনাঞ্চল ও পাহাড়ঘেরা খোলা স্থানে চালানো হওয়ায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

২৫ জুলাই, ২০২৬
ইসরায়েলে ইরানের পাল্টা হামলা শুরু; ভয়াবহ যুদ্ধের শঙ্কা

ইসরায়েলে ইরানের পাল্টা হামলা শুরু; ভয়াবহ যুদ্ধের শঙ্কা

ইরানে হামলার প্রতিশোধে এবার ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তেহরানসহ একাধিক শহরে যৌথভাবে হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপরেই ইসরায়েলে এই পাল্টা হামলা শুরু করেছে ইরান। ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরায়েলের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হওয়ায় ইসরায়েলের বিভিন্ন শহরে সতর্কতা সাইরেন বাজানো হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
তেল আবিবে খোরামশাহর-৪ ক্ষেপণাস্ত্র হামলার দাবি

তেল আবিবে খোরামশাহর-৪ ক্ষেপণাস্ত্র হামলার দাবি

ইসরায়েলের তেল আবিব ও বেন গুরিয়ান বিমানবন্দর লক্ষ্য করে শক্তিশালী খোরামশাহর-৪ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বাহিনীটির এক বিবৃতিতে বলা হয়েছে, এক টন ওয়ারহেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রগুলো তেল আবিবের কেন্দ্রীয় এলাকা, বেন গুরিয়ান বিমানবন্দর এবং সেখানে অবস্থিত ইসরায়েলি বিমানবাহিনীর ২৭তম স্কোয়াড্রনের ঘাঁটি লক্ষ্য করে ছোড়া হয়েছে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন যেসব বিষয় সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সভা অনুষ্ঠিত সদ্য. লংমার্চের বদলে সরকারকে সময় দেন: ডিএসসিসি প্রশাসক সদ্য. নিখোঁজের ১ দিন পর কুবি শিক্ষিকার ছেলের নিথরদেহ উদ্ধার সদ্য. সরকারই আমাদের লংমার্চে যেতে বাধ্য করেছে: পাটওয়ারী সদ্য. আট দফা দাবি নিয়ে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সদ্য. তারেক রহমান কীভাবে ক্ষমতা ছাড়বেন সেটা তাকেই ঠিক করতে হবে: নাহিদ সদ্য. এক দিনে ইয়েমেনে সৌদির ২৬ বিমান হামলার দাবি হুথিদের সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন যেসব বিষয় সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সভা অনুষ্ঠিত সদ্য. লংমার্চের বদলে সরকারকে সময় দেন: ডিএসসিসি প্রশাসক সদ্য. নিখোঁজের ১ দিন পর কুবি শিক্ষিকার ছেলের নিথরদেহ উদ্ধার সদ্য. সরকারই আমাদের লংমার্চে যেতে বাধ্য করেছে: পাটওয়ারী সদ্য. আট দফা দাবি নিয়ে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সদ্য. তারেক রহমান কীভাবে ক্ষমতা ছাড়বেন সেটা তাকেই ঠিক করতে হবে: নাহিদ সদ্য. এক দিনে ইয়েমেনে সৌদির ২৬ বিমান হামলার দাবি হুথিদের