আন্তর্জাতিক
তারেক রহমানের বিজয়: অভিনন্দন ও কূটনৈতিক বার্তায় সরব ভারতীয় গণমাধ্যম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের মাধ্যমে সরকার গঠনের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির চেয়ারম্যান তারেক রহমান-কে ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান অভিনন্দন জানিয়েছেন। এ তালিকায় বিশেষ গুরুত্ব পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলায় শুভেচ্ছাবার্তা দেওয়ার পাশাপাশি তিনি টেলিফোনেও তারেক রহমানকে অভিনন্দন জানান। ভারতের এমন সক্রিয় কূটনৈতিক বার্তা দেশটির শীর্ষ গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে।
নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ ১৫ দেশের
পরমাণু কর্মসূচি ঘিরে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করায় ইরান ছাড়ার হিড়িক পড়েছে বিদেশি নাগরিকদের মধ্যে। পরিস্থিতির অবনতি আশঙ্কায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, কানাডা, ইতালি, অস্ট্রেলিয়া, ভারত ও চীনসহ বিশ্বের অন্তত ১৫টি দেশ তাদের নাগরিকদের অবিলম্বে ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে এসব দেশ ইরানে ভ্রমণের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।
হরমুজ প্রণালি সাময়িকভাবে বন্ধের ঘোষণা ইরানের
সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের মোট তেলের প্রায় ২০ শতাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এই জলপথ সাময়িকভাবে বন্ধের ঘোষণা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। তবে বাস্তবে প্রণালিটি পুরোপুরি বন্ধ হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ইসরায়েলের পর মধ্যপ্রাচ্যের পাঁচ দেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
মধ্যপ্রাচ্যে হঠাৎ করেই যুদ্ধের উত্তেজনা চরমে পৌঁছেছে। পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা ভেস্তে যাওয়ার পর ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জেরে পাল্টা প্রতিক্রিয়া শুরু করেছে তেহরান। ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পাশাপাশি মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকেও টার্গেট করে একযোগে হামলা চালিয়েছে ইরান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) আল জাজিরার একাধিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
৪ দিন পর অবশেষে খামেনির মৃত্যুতে শোক জানালো ভারত
খামেনির মৃত্যুর কয়েক দিন পর ভারতের এই শোক প্রকাশকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে দিল্লির অবস্থানে সূক্ষ্ম পরিবর্তন হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশ নিন্দা জানালেও ভারত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। এমনকি বিরোধী দলগুলোর জোরালো দাবি সত্ত্বেও নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকার কৌশলগত নীরবতা বজায় রেখেছিল।
আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত'
ইরানে ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি যুক্ত রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৮ ফেব্রুয়ারি) নিজের যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা প্রায় আট মিনিটের একটি ভিডিও বার্তায় এ কথা স্বীকার করেন তিনি। ভিডিওটির বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, ইরানে মার্কিন সামরিক অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাম্প। ভিডিওতে তিনি বলেন, 'ইরানে আমাদের বড় ধরনের সামরিক অভিযান শুরু হয়েছে।'
ইসরায়েলি হামলায় ইরানের প্রাথমিক বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী নিহত
দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় পাঁচজন শিক্ষার্থী নিহত হয়েছে। তবে কোনো আহতের খবর পাওয়া যায়নি। শনিবার (২৮ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আইআরএনএ। এদিকে, আজ শনিবার সকালে ইরানের রাজধানী তেহরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এছাড়া, ইরানের পূর্ব ও পশ্চিমাঞ্চলসহ তেহরানের প্রাণকেন্দ্রে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ধোঁয়া উড়তে দেখা গেছে।
অক্ষত রয়েছেন খামেনি ও পেজেশকিয়ান
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার অভিযোগ উঠেছে। তবে এ হামলায় তারা দুজনেই অক্ষত রয়েছেন। বিষয়টি নিশ্চিত করে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ প্রেসিডেন্ট কার্যালয়ের একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান সম্পূর্ণ নিরাপদ আছেন এবং তার কোনো ক্ষতি হয়নি। অন্যদিকে, আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ইরানের এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বর্তমানে তেহরানে অবস্থান করছেন না।
ইরানের স্কুলে ইসরায়েল-মার্কিন হামলায় নিহত বেড়ে ৩৬
মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ইরান–এ যৌথভাবে সামরিক হামলা শুরু করেছে ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্র। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এ হামলা শুরু হয় বলে জানিয়েছে আল জাজিরা। ইসরাইলি হামলায় দক্ষিণ ইরানের একটি স্কুলে ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, হরমোজগান প্রদেশ–এর মিনাব এলাকায় অবস্থিত একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে হামলা চালানো হয়।
খামেনি এখন কোথায়, কেন সম্ভাব্য লক্ষ্য তিনি
ইরানের গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটির বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা হয়েছে। রাজধানী তেহরানের একাধিক এলাকাও এর আওতায় পড়ে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরানের উত্তরের শেমিরান এলাকায় অবস্থিত প্রেসিডেন্টের প্রাসাদের কাছে এবং খামেনির কার্যালয়ের আশপাশে শনিবার সাতটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এদিকে অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, তেহরানে খামেনির কার্যালয়ের কাছাকাছি এলাকাতেও হামলার ঘটনা ঘটেছে।
আমরা মার্কিন স্থলবাহিনীর জন্য অপেক্ষা করছি: আরাঘচি
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি। সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেছেন, এ ধরনের কোনো পদক্ষেপে ইরান ভীত নয়; বরং তারা যুক্তরাষ্ট্রের স্থলবাহিনীর জন্যই অপেক্ষা করছে। শুক্রবার (৬ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, 'ইরান যেকোনো স্থল আক্রমণ মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত। যুক্তরাষ্ট্র যদি এমন কোনো অভিযান চালায়, সেটি ওয়াশিংটনের জন্য বড় ধরনের বিপর্যয়ে পরিণত হতে পারে।'
ইরানে হামলার জেরে দেশে দেশে বিস্ফোরণ, অস্থিতিশীল হতে পারে মধ্যপ্রাচ্য
ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আগেই আশঙ্কা প্রকাশ করা হয়েছিল, ইরানে নতুন করে হামলা হলে সেই সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে। পারমাণবিক ইস্যুতে ইরানকে আলোচনায় ব্যস্ত রেখে আড়ালে এই যুদ্ধের রূপরেখা তৈরি করেছে যুক্তরাষ্ট্র—এমন অভিযোগ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন–এর ঘনিষ্ঠ সহযোগী এবং রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দমিত্রি মেদভেদেভ।