ইরানে হামলার জেরে দেশে দেশে বিস্ফোরণ, অস্থিতিশীল হতে পারে মধ্যপ্রাচ্য

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আগেই আশঙ্কা প্রকাশ করা হয়েছিল, ইরানে নতুন করে হামলা হলে সেই সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে। পারমাণবিক ইস্যুতে ইরানকে আলোচনায় ব্যস্ত রেখে আড়ালে এই যুদ্ধের রূপরেখা তৈরি করেছে যুক্তরাষ্ট্র—এমন অভিযোগ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন–এর ঘনিষ্ঠ সহযোগী এবং রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দমিত্রি মেদভেদেভ।

ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যের যেসব দেশে বিস্ফোরণের খবর পাওয়া গেছে, সে বিষয়ে ইরানের ফার্স বার্তা সংস্থা জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের আল-উদেইদ বিমানঘাঁটি, কুয়েতের আল-সালেম বিমানঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমানঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌঘাঁটি লক্ষ্যবস্তু হয়েছে। একই সঙ্গে সৌদি আরবেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

এই প্রসঙ্গে অনলাইন আল জাজিরা জানায়, কাতার, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। বাহরাইন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, সেখানে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর পঞ্চম ফ্লিটের সদর দপ্তরে একটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তাদের প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে।

এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস নিশ্চিত করে যে, তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন যেসব বিষয় সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সভা অনুষ্ঠিত সদ্য. লংমার্চের বদলে সরকারকে সময় দেন: ডিএসসিসি প্রশাসক সদ্য. নিখোঁজের ১ দিন পর কুবি শিক্ষিকার ছেলের নিথরদেহ উদ্ধার সদ্য. সরকারই আমাদের লংমার্চে যেতে বাধ্য করেছে: পাটওয়ারী সদ্য. আট দফা দাবি নিয়ে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সদ্য. তারেক রহমান কীভাবে ক্ষমতা ছাড়বেন সেটা তাকেই ঠিক করতে হবে: নাহিদ সদ্য. এক দিনে ইয়েমেনে সৌদির ২৬ বিমান হামলার দাবি হুথিদের সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন যেসব বিষয় সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সভা অনুষ্ঠিত সদ্য. লংমার্চের বদলে সরকারকে সময় দেন: ডিএসসিসি প্রশাসক সদ্য. নিখোঁজের ১ দিন পর কুবি শিক্ষিকার ছেলের নিথরদেহ উদ্ধার সদ্য. সরকারই আমাদের লংমার্চে যেতে বাধ্য করেছে: পাটওয়ারী সদ্য. আট দফা দাবি নিয়ে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সদ্য. তারেক রহমান কীভাবে ক্ষমতা ছাড়বেন সেটা তাকেই ঠিক করতে হবে: নাহিদ সদ্য. এক দিনে ইয়েমেনে সৌদির ২৬ বিমান হামলার দাবি হুথিদের