ইরানে যৌথ হামলা চালিয়েছে ইসরাইল-যুক্তরাষ্ট্র; ভয়াবহ যুদ্ধের শঙ্কা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মধ্যেই এবার ইরানে আকস্মিক হামলা চালিয়েছে ইসরাইল।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের বিভিন্ন স্থানে এ হামলা চালানো হয়। সকালে রাজধানী তেহরানের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেই সঙ্গে ধোঁয়া উড়তে দেখে গেছে।

এদিকে, ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে এই হামলা চালিয়েছে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।

বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জোমহৌরি এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছেন, ইরানের দিক থেকে বড় ধরনের কোনো হামলার আশঙ্কা থেকে ইসরাইল আগেভাগেই এই পদক্ষেপ নিয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দেশটির নাগরিকদের নিরাপদ স্থানে থাকার আহ্বান জানিয়েছে। আইডিএফের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলে দিকে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র আসার প্রেক্ষিতে জনসাধারণকে প্রস্তুত করার জন্য এই সতর্কবার্তা।

সামরিক বাহিনী জানিয়েছে, প্রয়োজন ছাড়া সব শিক্ষামূলক কার্যক্রম, সমাবেশসহ অন্যান্য কার্যক্রম নিষিদ্ধ থাকবে।

এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে আরেক যুদ্ধ শুরু হলো বলে আশঙ্কা করা হচ্ছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩ সদ্য. রাজধানীতে হঠাৎ যাত্রীবাহী বাসে আগুন সদ্য. দাবি না মানলে ৮ দফা যেকোন সময় ১ দফায় পরিণত হবে: শফিকুর রহমান সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে তুহিনের পর এবার আনাসও আটক সদ্য. অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম সদ্য. রাজধানীতে কড়া নজরদারি, প্রবেশপথে চলছে তল্লাশি সদ্য. ‘এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম’ সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩ সদ্য. রাজধানীতে হঠাৎ যাত্রীবাহী বাসে আগুন সদ্য. দাবি না মানলে ৮ দফা যেকোন সময় ১ দফায় পরিণত হবে: শফিকুর রহমান সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে তুহিনের পর এবার আনাসও আটক সদ্য. অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম সদ্য. রাজধানীতে কড়া নজরদারি, প্রবেশপথে চলছে তল্লাশি সদ্য. ‘এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম’