রাজধানীতে কড়া নজরদারি, প্রবেশপথে চলছে তল্লাশি

সদ্য সংবাদ ডেস্ক
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৩২:৫৬
সংগৃহীত

রাজধানীর নিরাপত্তা জোরদারে বাড়ানো হয়েছে পুলিশের তৎপরতা। ঢাকার বিভিন্ন প্রবেশপথ, গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট। সন্দেহজনক যানবাহনে তল্লাশির পাশাপাশি নগরজুড়ে বাড়ানো হয়েছে পুলিশের টহল। সম্ভাব্য অপরাধ ও যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে মাঠে রয়েছে পুলিশের বিভিন্ন ইউনিট।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, রাজধানীর প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড় ও স্পর্শকাতর পয়েন্টগুলোতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। এসব এলাকায় সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনের ওপর রাখা হচ্ছে বাড়তি নজর।

বিশেষ করে মোটরসাইকেলসহ সন্দেহজনক যানবাহন থামিয়ে নিবিড়ভাবে তল্লাশি করা হচ্ছে। একই সঙ্গে অপরাধমূলক কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা প্রতিরোধে রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ।

নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট ও পিকেট ডিউটি বাড়ানো হয়েছে। পাশাপাশি থানা পুলিশের মোবাইল প্যাট্রোলের পাশাপাশি ফুট প্যাট্রোল ও হোন্ডা প্যাট্রোলও বৃদ্ধি করা হয়েছে।

সম্ভাব্য বড় ধরনের অপরাধ কিংবা নাশকতা ঠেকাতে পুলিশের বিশেষায়িত ইউনিটগুলোকেও মাঠে রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি), কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানীর সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের প্রতিটি ইউনিটকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হতে পারে।

এ সময় নগরবাসীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার পাশাপাশি সন্দেহজনক কোনো ঘটনা বা ব্যক্তির বিষয়ে পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে ডিএমপি।

সদ্য সংবাদ/এসকে

রাজধানী ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম সদ্য. রাজধানীতে কড়া নজরদারি, প্রবেশপথে চলছে তল্লাশি সদ্য. ‘এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম’ সদ্য. ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল আরও পাঁচজনের সদ্য. শিক্ষার্থীরা কী শিখছে, সেটিই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মাপকাঠি: ববি হাজ্জাজ সদ্য. নতুন পে স্কেলে কোন এলাকায় কত শতাংশ বাড়িভাড়া পাবেন সরকারি চাকরিজীবীরা? সদ্য. সামর্থ্য থাকলে বাচ্চাদের বিদেশ পাঠান, এদেশে থাকলে খাদ্যের বিষে মরবে: মাহবুব কবির মিলন সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম সদ্য. রাজধানীতে কড়া নজরদারি, প্রবেশপথে চলছে তল্লাশি সদ্য. ‘এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম’ সদ্য. ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল আরও পাঁচজনের সদ্য. শিক্ষার্থীরা কী শিখছে, সেটিই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মাপকাঠি: ববি হাজ্জাজ সদ্য. নতুন পে স্কেলে কোন এলাকায় কত শতাংশ বাড়িভাড়া পাবেন সরকারি চাকরিজীবীরা? সদ্য. সামর্থ্য থাকলে বাচ্চাদের বিদেশ পাঠান, এদেশে থাকলে খাদ্যের বিষে মরবে: মাহবুব কবির মিলন