ইরানের পুরো আকাশসীমা দখলে নিচ্ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র; দাবি হোয়াইট হাউজের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ইরানের বিরুদ্ধে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলা আজ ষষ্ঠ দিনে পৌঁছেছে। হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ও সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিসহ তেহরানের বহু শীর্ষ কর্মকর্তা ও কমান্ডার নিহত হয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।
 
বুধবার (৪ মার্চ) হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের ২০টির বেশি জাহাজ ডুবিয়ে দিয়েছে এবং অনেক স্ট্র্যাটেজিক লক্ষ্য ধ্বংস করা হয়েছে। সেইসঙ্গে ৪৯ জন ইরানি শীর্ষ কর্মকর্তাকে হত্যা করেছে।
 
তিনি বলেন, 'যুক্তরাষ্ট্র অসাধারণ অভিযান পরিচালনা করছে এবং ধীরে ধীরে ইরানের পুরো আকাশসীমা নিয়ন্ত্রণে নিচ্ছে।
 
ইরান পাল্টা বার্তা দিয়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে হামলা চালাচ্ছে, তেল ও গ্যাস পরিবহনে গুরুত্বপূর্ণ হার্মুজ সংকটের মতো জলসীমায় উত্তেজনা ছড়ানো শুরু হয়েছে, এবং অঞ্চলের অন্যান্য দেশগুলোও এখন সংঘাতে সাড়া দিচ্ছে।

সংঘাতের মাঝেি  জানা গিয়েছে, কয়েক হাজার কুর্দি যোদ্ধা ইরানের সীমান্ত পেরিয়ে স্থল অভিযান শুরু করেছে। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই হস্তক্ষেপ নিয়ে আন্তর্জাতিক প্রতিক্রিয়া মিশ্র। কিছু দেশ দ্রুত সমঝোতার ডাক দিলেও, যুদ্ধের বিস্তার রোধে তেমন ফল মিলছে না। যুদ্ধটি ইতোমধ্যেই মধ্যপ্রাচ্য ছাড়িয়ে বিশ্বজনীন অর্থনৈতিক ও নিরাপত্তা প্রভাব বিস্তার করছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি