রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নে ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন বন্ধে গভীর রাতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
রোববার (১৪ জুন) রাত সাড়ে ১১টা থেকে রাত ১টা ১০ মিনিট পর্যন্ত উপজেলার সাতবাড়িয়া ও চন্দনমাড়িয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস সুমিত।
অভিযানে দুটি ভেকুর ব্যাটারি জব্দ করা হয় এবং দুটি এক্সকাভেটর (ভেকু মেশিন) যান্ত্রিকভাবে অকেজো করে দেওয়া হয়।
এদিকে ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি (টপসয়েল) রক্ষায় রাতভর উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান এবং পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম।