এবার মেন্টরের ভূমিকায় আসছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
বিপিএলে এবার ভিন্ন ভূমিকায় দেখা যাবে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতারকে। খেলোয়াড় হিসেবে বহুবার বাংলাদেশে এলেও বিপিএলে কখনো মাঠে নামেননি তিনি। এবার সেই অপেক্ষার অবসান ঘটতে চলছে। ঢাকা ক্যাপিটালসের মেন্টর হয়ে যোগ দিচ্ছেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’।

নায়ক শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালস তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে শোয়েবকে দলে ভেড়ানোর খবর নিশ্চিত করেছে।

এই কিংবদন্তিকে নিয়ে ফেসবুকে পোস্ট করে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, 'কৌশলের সঙ্গে গতির মেলবন্ধন। আমাদের মেন্টর—শোয়েব আখতার। গর্জন শুরু হোক!'


২০১১ সালের বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান শোয়েব। এরপর আর কোনো পেশাদার টুর্নামেন্টে খেলেননি তিনি। মাঝে কিছু চ্যারিটি ম্যাচে অংশ নিলেও সময় দিয়েছেন ধারাভাষ্য, ক্রিকেট বিশ্লেষণ এবং নিজের জনপ্রিয় ইউটিউব চ্যানেলে।

গত আসরে ঢাকার মেন্টর ছিলেন শোয়েবের সাবেক সতীর্থ সাঈদ আজমল। এবারের আসরে দলকে আরও শক্তিশালী করতে আগেই চুক্তিবদ্ধ করেছে কয়েকজন তারকা। বাংলাদেশের তাসকিন আহমেদ, সাইফ হাসান এবং বিদেশি তারকা অ্যালেক্স হেলস ও উসমান খানকে চুক্তিবদ্ধ করেছে ঢাকা ক্যাপিটালস।

পাঁচ দলের এবারের বিপিএলের আসর মাঠে গড়াবে ১৯ ডিসেম্বর। ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে আসরের ফাইনাল। পুনরায় ফিরিয়ে আনা নিলাম অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ