চট্টগ্রাম সিটি করপোরেশনে নিয়োগে পাচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা!

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সচিবালয় বিভাগের সংস্থাপন শাখায় ‘সড়ক তদারককারী’ পদে নিয়োগের চূড়ান্ত সুপারিশ তালিকায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতার নাম রয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

অভিযোগ অনুযায়ী, মো. শহীদুল ইসলাম (৩২) নামের ওই ব্যক্তি কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়নের বাইন্যা ঘোনা গ্রামের আওয়ামী লীগ নেতা আবদুল মজিদের ছেলে।

অনুসন্ধানে জানা গেছে, চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিবালয় বিভাগের সংস্থাপন শাখায় গত ১৬ মে ‘সড়ক তদারককারী’ পদে নিয়োগের জন্য ৬২ জন প্রার্থীর সাক্ষাৎকার নেওয়া হয়। পরে ৬২ জনের মধ্য থেকে ১৫ জনকে চূড়ান্তভাবে নিয়োগের জন্য মেয়র ডা. শাহাদাত হোসেন সুপারিশ ও অনুমোদন দেন। ওই তালিকার ১৩ নম্বরে শহীদুল ইসলামের নাম রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে অভিযোগ রয়েছে, ছাত্রলীগের পরিচয় গোপন করে তিনি স্থানীয় কিছু রাজনৈতিক ব্যক্তির মাধ্যমে লবিং চালিয়ে নিয়োগ প্রক্রিয়ায় অগ্রগতি পেয়েছেন। একই সঙ্গে সিটি করপোরেশনের সংস্থাপন শাখায় নিয়োগ নিশ্চিত করতে তদবির চালাচ্ছেন বলেও দাবি করা হয়েছে।

এদিকে নিয়োগ তালিকায় তার নাম থাকার পর স্থানীয়রা গত কয়েক দিন আগে চট্টগ্রাম সিটি মেয়রের কাছে লিখিত অভিযোগ জমা দেন।

অভিযোগপত্রে বলা হয়, শহীদুল ইসলামের বিরুদ্ধে অতীতে বিভিন্ন ভর্তি ও নিয়োগ পরীক্ষায় প্রক্সি জালিয়াতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন বলেও দাবি করা হয়েছে।

অভিযোগকারীরা আরও জানান, ২০২২ সালে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতি ও প্রক্সি পরীক্ষার ঘটনায় দায়ের হওয়া একটি মামলায়ও তার নাম উঠে আসে এবং বিষয়টি সে সময় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল।

এ বিষয়ে শহীদুল ইসলামের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: দ্যা ডেইলি ক্যাম্পাস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা