রাজধানী

৩৬ বার অপারেশন, ছয় মাস পর অবশেষে ঘরে ফিরলো উত্তরায় বিমান বিধ্বস্তের আহত আবিদ

৩৬ বার অপারেশন, ছয় মাস পর অবশেষে ঘরে ফিরলো উত্তরায় বিমান বিধ্বস্তের আহত আবিদ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষার্থী আবিদুর রহিম আবিদ (১২) দীর্ঘ ছয় মাস চিকিৎসাধীন থাকার পর অবশেষে তার পরিবারে ফিরে এসেছেন। তিনি বর্তমানে পঞ্চম শ্রেণির ছাত্র। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন। আবিদ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের মোয়াকোলা পূর্বপাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।

২৫ জুলাই, ২০২৬
পুরান ঢাকায় একটি ভবন থেকে ১৫২ স্ট্যাম্প উদ্ধার

পুরান ঢাকায় একটি ভবন থেকে ১৫২ স্ট্যাম্প উদ্ধার

রাজধানীর পুরান ঢাকার একটি ভবন থেকে ১৫২টি স্ট্যাম্প উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে ধুপখোলা মাঠের পাশের কসমোপলিটন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ ভবনের নিচতলা থেকে এসব স্ট্যাম্প উদ্ধার করা হয়। অভিযানের পর তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের বিষয়টি জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আদনান জুলফিকার।

২৫ জুলাই, ২০২৬
মিরপুরে এক পরিবারের চারজনের মরদেহ উদ্ধার

মিরপুরে এক পরিবারের চারজনের মরদেহ উদ্ধার

রাজধানীর মিরপুর-১১ ওয়াপদা বিহারী ক্যাম্পের একটি বাড়ি থেকে এক পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বলেন, 'বৃহস্পতিবার দুপুরে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট উপস্থিত রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহগুলো হাসপাতালে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।'

২৫ জুলাই, ২০২৬
উত্তরায় গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণায় ক্যারাভ্যান

উত্তরায় গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণায় ক্যারাভ্যান

সরেজমিনে দেখা যায়, ক্যারাভ্যানের মাধ্যমে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রয়োজনীয়তা তুলে ধরা হচ্ছে। এ সময় প্রচারণার অংশ হিসেবে গাড়িতে শাপলা কলি প্রতীক ব্যবহার করা হয় এবং গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে গান পরিবেশন করা হয়। এতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। পথে পথে মানুষ থেমে ক্যারাভ্যানের প্রচারণা লক্ষ্য করেন এবং অনেককে ইতিবাচক সাড়া দিতে দেখা যায়।

২৫ জুলাই, ২০২৬
যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান

যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান

জাতিসংঘের অধীনে শহীদ ওসমান হাদি হত্যার তদন্ত নিশ্চিত করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্যরা। এক ঘণ্টার আল্টিমেটাম শেষ হওয়ার পরও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে কোনো বার্তা না পাওয়ায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সংগঠনটি এই কর্মসূচি শুরু করে।

২৫ জুলাই, ২০২৬
নামের মিল থাকায় ব্যবসায়ী গ্রেফতার

নামের মিল থাকায় ব্যবসায়ী গ্রেফতার

নামের মিলের কারণে রাজধানীতে এক রেন্ট-এ-কার ব্যবসায়ীকে মাদক ব্যবসায়ী সন্দেহে গ্রেফতারের অভিযোগ উঠেছে র‍্যাবের বিরুদ্ধে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. মনিরুজ্জামান। তিনি মিরপুরের শাহআলী থানাধীন গুদারাঘাট এলাকার বাসিন্দা। ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্র জানায়, মিরপুরের গুদারাঘাট এলাকায় ‘মনির’ নামে একাধিক মাদক ব্যবসায়ী থাকলেও ভুল তথ্যে র‍্যাব মনিরুজ্জামানকে ইয়াবা ব্যবসায়ী হিসেবে চিহ্নিত করে গ্রেফতার করে। মনিরুজ্জামানের স্ত্রী দোলন আক্তার অভিযোগ করে বলেন, গত ১৫ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে কয়েকজন ব্যক্তি নিজেদের র‍্যাব সদস্য পরিচয় দিয়ে আমাদের বাড়িতে প্রবেশ করেন।

২৫ জুলাই, ২০২৬
ঢাকা কলেজ–আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ

ঢাকা কলেজ–আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢাকা কলেজ ক্যাম্পাসের ভেতরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উভয় প্রতিষ্ঠানের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে প্রথমে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষ ও মারামারিতে রূপ নেয়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

২৫ জুলাই, ২০২৬
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনামুখী আন্দোলনকারীরা, পুলিশের টিয়ারগ্যাস-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনামুখী আন্দোলনকারীরা, পুলিশের টিয়ারগ্যাস-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীরা রাজধানীর শাহবাগে আন্দোলন করেছেন। আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ দফায় দফায় তাদের বাধা দেয়। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা সাড়ে ১০টার দিকে শাহবাগ মোড়ে জড়ো হওয়া আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের জলকামান ও সাউন্ড গ্রেনেড দিয়ে সরানোর চেষ্টা করে। তবে পুলিশি বাধা উপেক্ষা করে আন্দোলনকারীরা কিছুক্ষণ বাসভবনের সামনের রাস্তায় অবস্থান নেন।

২৫ জুলাই, ২০২৬
ব্যাংকের বোর্ড সভায় না যেতে খুনের হুমকিসহ চিরকুট পেলেন স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক

ব্যাংকের বোর্ড সভায় না যেতে খুনের হুমকিসহ চিরকুট পেলেন স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক

রাজধানীর ধানমন্ডি এলাকায় স্ট্যান্ডার্ড ব্যাংকের বোর্ড অব ডিরেক্টরসের সদস্য অশোক কুমার সাহার বাসায় গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তারা একটি হুমকিমূলক চিরকুট রেখে যায়, যেখানে তাকে ব্যাংকের আসন্ন সভায় অংশ না নিতে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, চিরকুটে লেখা ছিল, 'মি. অশোক, ২৫ তারিখ স্ট্যান্ডার্ড ব্যাংকের সভায় তুমি যাচ্ছো না। যদি যাও, তাহলে তোমার ফেরার রাস্তা বন্ধ। আর যদি ফিরে আসো, তাহলে সারাজীবন নিরাপত্তাহীনতায় ভুগবে। কথার বাইরে গেলে তোমার শ্রাদ্ধ খেতে আসবো আমরা।পুঁজিবাদের দোসর হয়ে আমাদের হত্যা করতে বাধ্য করো না। পরিবার সবারই আছে।'

২৫ জুলাই, ২০২৬
ঢাকা-১৮ এনসিপির আরিফুলের ‘আজাদী যাত্রা’ থেকে চাপাতিসহ যুবক গ্রেফতার

ঢাকা-১৮ এনসিপির আরিফুলের ‘আজাদী যাত্রা’ থেকে চাপাতিসহ যুবক গ্রেফতার

রাজধানীর উত্তরা এলাকায় ঢাকা-১৮ আসনে ১১ দলীয় জোট–সমর্থিত প্রার্থী মো. আরিফুল ইসলামের আজাদী যাত্রা থেকে মো. মানিক নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যার পর ময়মনসিংহ–ঢাকা মহাসড়কের উত্তরার আজমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

২৫ জুলাই, ২০২৬
পুলিশের সঙ্গে আন্দোলনরত সরকারি চাকরিজীবীদের সংঘর্ষ, যমুনার সামনে ডিএমপি কমিশনার

পুলিশের সঙ্গে আন্দোলনরত সরকারি চাকরিজীবীদের সংঘর্ষ, যমুনার সামনে ডিএমপি কমিশনার

৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত সরকারি চাকরিজীবীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশের পর তারা মিছিল করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হন।

২৫ জুলাই, ২০২৬
নির্বাচন ঘিরে রাজধানীজুড়ে নিরাপত্তায় কড়াকড়ি , মোড়ে মোড়ে তল্লাশি

নির্বাচন ঘিরে রাজধানীজুড়ে নিরাপত্তায় কড়াকড়ি , মোড়ে মোড়ে তল্লাশি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানী ঢাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সম্ভাব্য নাশকতা, সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও প্রবেশপথে বসানো হয়েছে একাধিক চেকপোস্ট। যানবাহন থামিয়ে তল্লাশি ও সন্দেহভাজন ব্যক্তিদের পরিচয় যাচাই করা হচ্ছে নিয়মিত। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশকে প্রাইভেটকার, মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি চালাতে দেখা যায়।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি