রাজধানী
কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধনে হামলা, অভিযোগ যুবদল নেতার দিকে
রাজধানী ঢাকার কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে কিচেন মার্কেটের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে লাঠিসোঁটা নিয়ে একদল দুর্বৃত্ত ব্যবসায়ীদের ওপর ঝাঁপিয়ে পড়ে। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, কয়েক মাস ধরে নতুন করে চাঁদাবাজি শুরু হওয়ায় তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শুরু হওয়ার আধা ঘণ্টার মাথায় হামলাকারীরা আক্রমণ চালায়, ফলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
গুলশানে তারেক রহমানের বাসার সামনে থেকে আটক ২
সন্দেহজনক আচরণের অভিযোগে রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনসংলগ্ন এলাকা থেকে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ ও চেয়ারম্যান সিকিউরিটি ফোর্স (সিএসএফ)। রোববার সকালে গুলশান থানাধীন ১৯৬ নম্বর বাসভবনের আশপাশ থেকে প্রথমে একজন এবং পরে আরেকজনকে আটক করা হয়।
রাজধানীতে ‘ঢাকা থেকে সিলিকন ভ্যালি’ শীর্ষক কমিউনিটি-নির্ভর প্রযুক্তি আলোচনা অনুষ্ঠিত
ঢাকায় তরুণদের অনুপ্রেরণা ও বৈশ্বিক প্রযুক্তি ক্যারিয়ার সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ‘ঢাকা থেকে সিলিকন ভ্যালি’ শীর্ষক একটি কমিউনিটি-নির্ভর আলোচনা সভা। আয়োজনে সহ-আয়োজক হিসেবে সহযোগিতা করেন আহমেদ মোহতাসিম জাবের, সহকারী ভাইস প্রেসিডেন্ট (এভিপি) ও অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ ম্যানেজার (এআরএম), গ্লোবাল নেটওয়ার্ক ব্যাংকিং, এইচএসবিসি বাংলাদেশ।
শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ আটক ১
রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের ডাকা অবরোধ কর্মসূচি থেকে খেলনা পিস্তলসহ এক যুবককে আটক করা হয়েছে। সোমবার রাত সোয়া আটটার দিকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, আটক যুবকের নাম মো. আরাফাত জামান (৩৯)। তিনি ধানমন্ডির জিগাতলা এলাকার বাসিন্দা।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের দাবিতে সড়ক অবরোধ, রাজধানীতে তীব্র যানজট
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ) গঠনের চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে সাত কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নেন। একই সময়ে মিরপুরের টেকনিক্যাল মোড় এবং পুরান ঢাকার তাঁতীবাজার মোড়েও শিক্ষার্থীদের সমাবেশ হয়। এতে মিরপুর সড়কসহ আশপাশের এলাকার যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। সরকারি বাঙলা কলেজের এক শিক্ষার্থী বলেন, 'আমাদের একটাই দাবি- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে।
বনশ্রীতে দশম শ্রেণির শিক্ষার্থীকে গলা কেটে হত্যা
রাজধানীর দক্ষিণ বনশ্রীতে ফাতেমা আক্তার লিলি (১৭) নামের এক স্কুলছাত্রীকে নিজ বাসায় গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত লিলি স্থানীয় রেডিয়েন্ট স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিল। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে ‘প্রীতম ভিলা’ নামের একটি বাসায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আজ দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে ৩টার মধ্যে কোনো এক সময়ে এই হত্যাকাণ্ড চালানো হয়। ঘটনার সময় লিলির বাবা-মা গ্রামের বাড়িতে ছিলেন। বড় বোন শোভা জিমনেসিয়ামে গেলে লিলি বাসায় একাই ছিল।
ছুটির দিনে বায়ু দূষণে শীর্ষে ঢাকা
ছুটির দিনে বায়ুদূষণে আবারও বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল থেকেই শহরের আকাশ ধোঁয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে, যা নগরবাসীর মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল আটটায় ঢাকার সামগ্রিক বায়ুমান সূচক (AQI) ছিল ২৭৩। এই মাত্রাকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এর আগের দিন বৃহস্পতিবারও ঢাকার বায়ুমান ছিল অত্যন্ত খারাপ, ধারাবাহিকভাবে শীর্ষ অবস্থানে রয়েছে শহরটি। বায়ুদূষণের তালিকায় ঢাকার পর দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে চীনের সাংহাই এবং ভারতের দিল্লি।
ভাটারা থানার ভেতর থেকেই পুলিশের মোটরসাইকেল চুরি, শনাক্ত হয়নি চোর
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে পুলিশের একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১০ জানুয়ারি) ভোরে মুখোশধারী দুই ব্যক্তি থানার নিরাপত্তা ব্যবস্থার ভেতরেই ঢুকে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়।জানা গেছে, চুরি হওয়া মোটরসাইকেলটি ভাটারা থানায় কর্মরত এএসআই মো. ফিরোজের। থানার উত্তর গেটের ভেতরে পানির ট্যাংকের পাশে তালাবদ্ধ অবস্থায় মোটরসাইকেলটি রাখা ছিল। ভোরে এক ব্যক্তি থানার ভেতরে ঢুকে তালা ভাঙেন, অপরজন বাইরে অবস্থান নিয়ে পাহারা দেন। পরে মোটরসাইকেলটি ঠেলে নিয়ে যান তারা।
উত্তরায় সাততলা ভবনে আগুন: নিহত ৩, আহত ১৩
রাজধানীর উত্তরায় একটি সাততলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৩ জন। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডে অবস্থিত সাততলা ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সকাল ৭টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে সকাল ৭টা ৫৪ মিনিটে ফায়ার সার্ভিসকে জানানো হয় এবং চার মিনিটের মধ্যে, সকাল ৭টা ৫৮ মিনিটে উত্তরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
উত্তরায় আবাসিক ভবনে আগুন: নিহতের সংখ্যা বেড়ে ৬
রাজধানীর উত্তরায় একটি সাততলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেঁড়ে দাঁড়িয়েছে ছয় জনে। এ ঘটনায় আহত হয়ে আরও ১০ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে এ খবর নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ। তিনি জানান, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন কাজী ফজলে রাব্বি (৩৮), তার স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা (৩৭) ও তাদের ছোট ছেলে কাজী ফাইয়াজ রিশান (২)। নিহত আফরোজার মামাতো ভাই মো. আবু সাইদ জানান, ফজলে রাব্বির বাড়ি কুমিল্লা সদর উপজেলার নানুয়া দিঘিরপাড়।
মোহাম্মদপুরে বস্তিতে আগুন
রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধের চাঁদ উদ্যান এলাকায় একটি বস্তিতে আগুন লেগেছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ১টা ৩৫ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, 'টিনের ঘরে আগুন লেগেছে। এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি।'
খালেদা জিয়ার জানাজা আজ, সংসদ ভবন এলাকায় যান চলাচলে বিধিনিষেধ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। আপসহীন এই নেত্রীর জানাজায় বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের সম্ভাবনা থাকায় নিরাপত্তা ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে জাতীয় সংসদ ভবনের চারপাশের সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।