রাজধানী
মুছাব্বির হত্যায় গ্রেফতারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি
স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডের পেছনে ব্যবসায়িক দ্বন্দ্ব থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তদন্তে উঠে এসেছে, মামলার আসামিদের কোনো রাজনৈতিক পরিচয় না থাকলেও বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গে তাঁদের ওঠাবসা ছিল। গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই এবং তাঁদের আরেক ভাই এখনো পলাতক।
বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বির
কারওয়ান বাজার ও তেজগাঁও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিদেশে অবস্থানরত এক শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বিরকে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের জন্য বিদেশ থেকে খুনিদের কাছে মোটা অঙ্কের টাকা পাঠানো হয়। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা রোববার এ তথ্য নিশ্চিত করেছেন।
মিরপুরের পরিত্যক্ত মার্কেট থেকে যুবকের থেঁতলানো মরদেহ উদ্ধার
রাজধানীর মিরপুরে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি সিটি করপোরেশন মার্কেট থেকে এক যুবকের মাথা থেঁতলানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে প্রায় দুই দিন আগে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) মিরপুরের প্যারিস রোডে এক দশকেরও বেশি সময় ধরে পরিত্যক্ত ওই মার্কেটটির ভেতর থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে থাকলে স্থানীয়রা বিষয়টি টের পান। পরে নিচতলায় ঢুকে তারা এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় সেনাবাহিনীর সহযোগিতাও নেওয়া হয়।
বনশ্রীতে স্কুলছাত্রী হত্যাকাণ্ডে রেস্তোরাঁকর্মী মিলন গ্রেফতার
রাজধানীর দক্ষিণ বনশ্রীতে একটি বাসায় স্কুলছাত্রী ফাতেমা আক্তারকে গলা কেটে হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে মিলন নামে এক রেস্তোরাঁকর্মীকে গ্রেফতার করেছে র্যাব। সিসি ক্যামেরার ফুটেজ এবং ঘটনার পর তার আত্মগোপনের তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। সোমবার (১২ জানুয়ারি) সকালে র্যাব এক খুদে বার্তায় জানায়, দক্ষিণ বনশ্রীর ওই হত্যাকাণ্ডের সন্দেহভাজন মিলনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে, শনিবার (১০ জানুয়ারি) দক্ষিণ বনশ্রীর এল ব্লকের ‘প্রীতম ভিলা’ নামের একটি বাসা থেকে ফাতেমা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
ঢাকায় বাড়ছে শীতের দাপট, তাপমাত্রা নেমেছে ১৩ ডিগ্রি সেলসিয়াসে
শীত যেন ক্রমশই জেঁকে বসছে রাজধানীতে। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে যাওয়া ঠান্ডা বাতাসে ঢাকা ও এর আশপাশের এলাকায় তাপমাত্রা কমতে শুরু করেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে প্রায় ১৩ ডিগ্রি সেলসিয়াসে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বায়ু প্রবাহিত হতে পারে।
সড়ক দুর্ঘটনায় রাজধানীতে বাবা-মেয়েসহ তিনজন নিহত
রাজধানীর তেজগাঁও এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় বাবা ও মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন কিশোর আহত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত থেকে বুধবার (৩১ ডিসেম্বর) ভোরের মধ্যে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন সাতরাস্তা ও মহাখালী বাসস্টেশন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। সাতরাস্তা এলাকায় নিহতরা হলেন দৃষ্টি প্রতিবন্ধী রফিকুল ইসলাম (৪৫) ও তার মেয়ে তানজিলা (১২)। এ ঘটনায় আহত হয়েছে তার ছেলে নুর ইসলাম (১৪)। জানা গেছে, মগবাজার ওয়্যারলেস রেলগেট এলাকায় বসবাসকারী রফিকুল ইসলামের দুই সন্তান স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত।
বসুন্ধরায় আবাসিক এলাকায় আইনজীবীকে পিটিয়ে হত্যা
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এক আইনজীবীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত নাঈম কিবরিয়া (৩৫) পাবনা জেলা জজকোর্টের শিক্ষানবিশ আইনজীবী ছিলেন। তিনি পাবনা সদর উপজেলার চক জয়েনপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম গোলাম কিবরিয়া। নাঈমের মা আইরিন কিবরিয়া আওয়ামী লীগ সরকারের সময় পাবনা জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ছিলেন।
মিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৮ জন গ্রেফতার
রাজধানীর মিরপুর রূপনগর থানার এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন লিটন (৩৫), লাবনী (৩০), শাহিন (১৮), কালু (৩০), বশির (৩০), সাদ্দাম হোসেন (২৭), হাসান (২৩) এবং অপু (১৯)। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (মিডিয়া) তালেবুর রহমান জানান, রূপনগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান চলমান থাকবে।
এনইআইআরবিরোধী বিক্ষোভে বিটিআরসি ভাঙচুর
শুল্ক না কমিয়ে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর প্রতিবাদে রাজধানীতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভবনে ভাঙচুর চালাচ্ছেন বিক্ষোভকারীরা। আকস্মিক এ হামলায় আতঙ্কিত হয়ে পড়েছেন বিটিআরসির কর্মকর্তা-কর্মচারীরা।
পূর্বাচলে গণমাধ্যম ভিডিও এডিটরস অ্যাসোসিয়েশনের মিলনমেলা
রাজধানীর অদূরে পূর্বাচলের রিক্সা ক্যাফেতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ‘গণমাধ্যম ভিডিও এডিটরস অ্যাসোসিয়েশন’-এর শীতকালীন মিলনমেলা ও প্রীতিভোজ। শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গণমাধ্যমে কর্মরত ভিডিও এডিটরদের পেশাগত মান উন্নয়ন, পারস্পরিক সম্পর্ক জোরদার এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যেই এই মিলনমেলার আয়োজন করা হয়। শহরের যান্ত্রিক ব্যস্ততা ভুলে খোলামেলা পরিবেশে সময় কাটাতে রাত ৮টা থেকেই রিক্সা ক্যাফে প্রাঙ্গণে জড়ো হতে থাকেন বিভিন্ন মিডিয়া হাউজে কর্মরত ভিডিও এডিটররা।
গুলিস্তানে শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড
রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তানের জিরো পয়েন্টে অবস্থিত ‘খদ্দর বাজার শপিং কমপ্লেক্স’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টা ২৮ মিনিটে ভবনটির আটতলার ছাদে থাকা একটি গোডাউনে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুনের খবর পাওয়ার মাত্র পাঁচ মিনিটের মধ্যেই বিকেল ৫টা ৩৩ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
গুলিস্তানে শপিং কমপ্লেক্সের আগুন দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে
রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের ছাদের ওপর একটি গোডাউনে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস সদর দপ্তর এক বার্তায় জানায়, সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে।