রাজধানী

বাড্ডায় চলন্ত বাসে আগুন

বাড্ডায় চলন্ত বাসে আগুন

রাজধানীর বাড্ডার গুদারাঘাট এলাকায় একটি চলন্ত বাসে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

২৫ জুলাই, ২০২৬
রাজধানী ঢাকায় কয়েক মিনিটের ব্যবধানে ৩ ককটেল বিস্ফোরণ, আহত ১

রাজধানী ঢাকায় কয়েক মিনিটের ব্যবধানে ৩ ককটেল বিস্ফোরণ, আহত ১

রাজধানীর শান্তিনগর, মগবাজার ও মৌচাক এলাকায় পৃথক তিনটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার পর কয়েক মিনিটের ব্যবধানে এসব এলাকায় পরপর ককটেল বিস্ফোরণ ঘটে। মৌচাক ফ্লাইওভার থেকে ছুড়ে মারা একটি ককটেলের বিস্ফোরণে এক নারী পথচারী আহত হয়েছেন।

২৫ জুলাই, ২০২৬
আগারগাঁওয়ে গ্যাস লিকেজ বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ

আগারগাঁওয়ে গ্যাস লিকেজ বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ

রাজধানীর আগারগাঁওয়ে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে একই পরিবারের নারী-শিশুসহ ছয়জন দগ্ধ হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে পাকা মার্কেট এলাকার ইসলামিক ফাউন্ডেশনের পাশের একটি বাসায় এ ঘটনা ঘটে। পরে সকাল পৌনে ৮টার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

২৫ জুলাই, ২০২৬
ওসমান হাদির মৃত্যুতে উত্তাল রাজধানী ঢাকা, নজিরবিহীন বিক্ষোভ

ওসমান হাদির মৃত্যুতে উত্তাল রাজধানী ঢাকা, নজিরবিহীন বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র-জনতা। বৃহস্পতিবার রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তারা।

২৫ জুলাই, ২০২৬
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে এনসিপির বিক্ষোভ মিছিল

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে এনসিপির বিক্ষোভ মিছিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার রাত সাড়ে ৮টার পর রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শাহবাগে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

২৫ জুলাই, ২০২৬
বিমানবন্দরে যাত্রীর লাগেজ চুরি, অতঃপর...

বিমানবন্দরে যাত্রীর লাগেজ চুরি, অতঃপর...

বিদেশ ফেরত এক প্রবাসী বাংলাদেশির লাগেজ কাটাছেঁড়া ও মালামাল হারানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) তার ব্যাখ্যা দিয়েছে। যদিও ঢাকায় যাত্রীরা বিমানবন্দর কর্মীদের ওপর ক্ষোভ প্রকাশ করেছিলেন, বেবিচকের মতে, ঘটনার মূল কারণ সৌদি আরবে লুকিয়ে ছিল।

২৫ জুলাই, ২০২৬
কেরানীগঞ্জে আগুনে ছাই ব্যবসায়ীর স্ব্প্ন

কেরানীগঞ্জে আগুনে ছাই ব্যবসায়ীর স্ব্প্ন

রাজধানীর জুরাইন এলাকার ব্যবসায়ী আব্দুস সালামের জীবনের সব স্বপ্ন মুহূর্তেই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। কেরানীগঞ্জের আগানগরে জাবালে নূর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তার ছয়টি দোকানসহ কোটি টাকার বেশি শীতের কাপড় ও বাকিতে কেনা মালামাল পুড়ে যায়।

২৫ জুলাই, ২০২৬
উত্তাল রাজধানীর শাহবাগ, আন্দোলনে যোগ দিলেন বুয়েট শিক্ষার্থীরা

উত্তাল রাজধানীর শাহবাগ, আন্দোলনে যোগ দিলেন বুয়েট শিক্ষার্থীরা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে গভীর রাতে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ এলাকা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে ছাত্র-জনতা শাহবাগ মোড়ে জড়ো হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। একপর্যায়ে আন্দোলনে যোগ দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরাও। ফলে মধ্যরাত থেকে শাহবাগ এলাকায় যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।

২৫ জুলাই, ২০২৬
মগবাজারে ককটেল বিস্ফোরণে একজন নিহত

মগবাজারে ককটেল বিস্ফোরণে একজন নিহত

রাজধানীর মগবাজার এলাকায় ককটেল বিস্ফোরণে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (২৪ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা সদ্য সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন।

২৫ জুলাই, ২০২৬
রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মরদেহ দেশে আনার প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন। বার্তায় জানানো হয়, বিমানবন্দর এলাকা, কারওয়ানবাজার, হোটেল ইন্টারকন্টিনেন্টালসহ নগরীর একাধিক গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে। সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় এসব এলাকায় অতিরিক্ত সতর্কতা জোরদার করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
তারেক রহমানের প্রত্যাবর্তনে উৎসবের নগরী পূর্বাচল: ৩০০ ফিট সড়কে মিলেছে দেশের সব পথ

তারেক রহমানের প্রত্যাবর্তনে উৎসবের নগরী পূর্বাচল: ৩০০ ফিট সড়কে মিলেছে দেশের সব পথ

প্রায় দেড় যুগ পর বিএনপির নেতাকর্মীদের বহুল প্রতীক্ষিত সেই দিনটি এসে গেছে। দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট সড়ক ও আশপাশের এলাকা পরিণত হয়েছে উৎসবমুখর জনসমুদ্রে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তারেক রহমান দেশে ফিরছেন। এ উপলক্ষে ৩০০ ফিট সড়কের পাশে নির্মিত মঞ্চে তাঁকে সংবর্ধনা দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় তাঁকে বরণ করে নেওয়ার আয়োজন চলছে।

২৫ জুলাই, ২০২৬
তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা, গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা, গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বিমানবন্দর, কুড়িল–৩০০ ফিট এলাকা ও গুলশানসহ বিভিন্ন স্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য ইউনিটও সতর্ক অবস্থানে রয়েছে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে