হজক্যাম্প থেকে সৌদি রিয়াল চুরির ঘটনায় গ্রেফতার ২, উদ্ধার সাড়ে ১৭ হাজার রিয়াল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
রাজধানীর আশকোনা হজক্যাম্প থেকে হজযাত্রী দম্পতির সৌদি রিয়াল চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তা ও যৌথ অভিযানে চুরি হওয়া ২২ হাজার সৌদি রিয়ালের মধ্যে সাড়ে ১৭ হাজার রিয়াল এবং ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেফতাররা হলেন হাবিবুর রহমান ও নাদিম।

শুক্রবার (১ মে) আশকোনায় হজক্যাম্পে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন, ডিএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার মির্জা তারেক আহমেদ বেগ ও মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল হজক্যাম্প থেকে হজযাত্রী ইমান আলীর ব্যাগ থেকে ২২ হাজার সৌদি রিয়াল ও ১০ হাজার টাকা চুরি হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, হজযাত্রীর ছদ্মবেশে পাঞ্জাবি-পাজামা পরিহিত এক ব্যক্তি কৌশলে অর্থ চুরি করে পালিয়ে যায়।

পরে ভুক্তভোগীর ছেলে অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন।

তদন্তের ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতায় মতলব, দাউদকান্দি, গজারিয়া ও খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গী থেকে নাদিমকে আটক করা হয়।

তাদের তথ্যে চুরির মূল পরিকল্পনাকারী আব্দুল মান্নানের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থানে অভিযান চালানো হলেও তাকে পাওয়া যায়নি। তবে মান্নানের পরিবারের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে চুরি হওয়া ১৭,৫০০ সৌদি রিয়াল এবং ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন মতলব সার্কেল এএসপি জাবীর হুসনাইন সানীব এবং সিটি এসবি (উত্তর) বিশেষ এসপি মো. রেজাউল করিম।

পলাতক মূল পরিকল্পনাকারী আব্দুল মান্নানকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে সৌদি রিয়াল উদ্ধারের খবরে ভুক্তভোগী ইমান আলী সৌদি আরবের মক্কা থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. মক্কায় ড্রোন হামলার অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ আখ্যা দিল হুতিরা সদ্য. সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের বৈঠক সদ্য. সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. মক্কায় ড্রোন হামলার অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ আখ্যা দিল হুতিরা সদ্য. সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের বৈঠক সদ্য. সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর