রাজধানীতে ডিএমপির অভিযানে আওয়ামী লীগের ৩২ নেতা কর্মী গ্রেপ্তার

সদ্য সংবাদ ডেস্ক
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:৫১:৫০
ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৩২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর আগে গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিলকে কেন্দ্র করে আরও ৪০ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, রোববার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে গুলশানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে ৪০ জনকে গ্রেপ্তারের তথ্য জানায় ডিএমপি। গত শুক্রবার রাজধানীর গুলশানে আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী মিছিল বের করার চেষ্টা করেন।

পুলিশের ভাষ্য, ওই সময় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকশ মানুষকে মিছিল করতে এবং ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায়। একই সময়ে মিছিলটি ছত্রভঙ্গ করতে পুলিশের রাবার বুলেট ছোড়ার দৃশ্যও দেখা যায়।

ডিএমপি জানিয়েছে, গুলশানের ওই ঘটনাকে কেন্দ্র করে ১২ সেপ্টেম্বর ৪০ জন এবং পরদিন ১৩ সেপ্টেম্বর আরও ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে দুই দিনে ৭২ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে মহানগর পুলিশ।

সদ্য সংবাদ/এসকে

রাজধানী ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল সদ্য. সরকারের হারানো অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার সদ্য. মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে মর্যাদাপূর্ণভাবে আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার সদ্য. বিশ্ববাজারে ফের কমেছে স্বর্ণ ও রুপার দাম সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযানে আওয়ামী লীগের ৩২ নেতা কর্মী গ্রেপ্তার সদ্য. হরমুজ ইস্যুতে ইরান ও উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত সদ্য. যাত্রাবাড়ীর দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল সদ্য. সরকারের হারানো অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার সদ্য. মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে মর্যাদাপূর্ণভাবে আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার সদ্য. বিশ্ববাজারে ফের কমেছে স্বর্ণ ও রুপার দাম সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযানে আওয়ামী লীগের ৩২ নেতা কর্মী গ্রেপ্তার সদ্য. হরমুজ ইস্যুতে ইরান ও উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত সদ্য. যাত্রাবাড়ীর দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল