বনানীতে বাস চাপায় নিহত ২

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
রাজধানীর বনানী সেতু ভবন এলাকায় নিয়ন্ত্রণ হারানো একটি বাসের চাপায় দুইজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাখালী থেকে গাজীপুরগামী ‘ভুঁইয়া পরিবহন’-এর একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে তৃতীয় লিঙ্গের কয়েকজন ব্যক্তি বাসে উঠতে চাইলে চালক ও হেলপারের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ অবস্থায় চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি সড়কের আইল্যান্ডে উঠে পাশের ফুটওভার ব্রিজে সজোরে ধাক্কা দেয়।

এ সময় সড়কে সৌন্দর্যবর্ধনের কাজে নিয়োজিত সিটি করপোরেশনের দুই শ্রমিক বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি, তবে তারা সিটি করপোরেশনের কর্মী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার পর ট্রাফিক পুলিশ বাসটি জব্দ করে সরিয়ে নেয়। তবে চালক পালিয়ে গেছেন বলে জানা গেছে।

বনানী থানার পরিদর্শক (অপারেশন) এ কে এম মইনুদ্দিন জানান, একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। ঘটনাটির বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার