রাজধানী
রাজধানীতে অবৈধ আইফোন তৈরির কারখানা, ৩ চীনা নাগরিক গ্রেফতার
রাজধানী ঢাকার উত্তরা ও নিকুঞ্জ এলাকায় চীনা নাগরিকদের পরিচালনায় গড়ে ওঠা একটি অবৈধ আইফোন সংযোজন কারখানার সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই চক্রের দুই চীনা নাগরিকসহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবর (৭ জানুয়ারি) এই বিশেষ অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশ। ডিবি জানায়, অভিযানের সময় ৩৬৩টি বিভিন্ন মডেলের আইফোন, মোবাইল তৈরির আধুনিক যন্ত্রপাতি ও বিপুল পরিমাণ যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। ক্রটি প্রায় দেড় বছর ধরে বিদেশ থেকে আনা যন্ত্রাংশ ব্যবহার করে আইফোন তৈরি করে বাজারে আসল ফোন হিসেবে বিক্রি করছিল।
রাজধানীর রাজাবাজারে নিজ বাসা থেকে জামায়াত নেতার মরদেহ উদ্ধার
রাজধানীর পশ্চিম রাজাবাজার এলাকায় মোহাম্মদ আনোয়ার উল্লাহ (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষক ও হোমিও চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আনোয়ার উল্লাহ শেরে বাংলা নগর দক্ষিণ থানা জামায়াতে ইসলামীর রুকন ছিলেন এবং পশ্চিম রাজাবাজার ওয়ার্ড জামায়াতে ইসলামীর সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
মুসাব্বির হত্যায় ভাড়াটে শুটার ব্যবহার, সিসিটিভিতে দুই ঘাতক শনাক্ত
রাজধানীতে প্রকাশ্যে স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় ভাড়াটে শুটার ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা। চাঁদাবাজি, রাজনৈতিক বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারের মতো একাধিক সম্ভাব্য মোটিভ সামনে রেখে তদন্ত এগোচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (৭ জানুয়ারি) রাতে তেজগাঁওয়ের পশ্চিম তেজতুরি বাজার এলাকায় স্টার কাবাব হোটেলের দ্বিতীয় তলায় একটি আলোচনা শেষে সহকর্মী আবু সুফিয়ান মাসুদকে সঙ্গে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হন মুসাব্বির।
ব্যাটারিচালিত রিকশা চলাচলের দাবিতে বাড্ডায় সড়ক অবরোধ, রাজধানীতে তীব্র যানজট
রাজধানীর বাড্ডায় ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান চালকদের চলাচলের দাবিতে রিকশা শ্রমিকরা সড়ক অবরোধ করেন। এতে রামপুরা, বাড্ডা ও আশপাশের এলাকায় যান চলাচল মারাত্মকভাবে ধীর হয়ে পড়েছে। ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত প্রায় ২ লাখ ৪১ হাজার ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান চালক দীর্ঘদিন ধরে চলাচলে বিধিনিষেধের অভিযোগ জানাচ্ছেন। তারই প্রেক্ষিতে, সোমবার (১৯ জানুয়ারি) তারা বাড্ডায় মানববন্ধনের আয়োজন করেন। তবে মানববন্ধনের শুরুতে সড়ক অবরোধের কথা না থাকলেও পরে তারা ফুজি টাওয়ারের সামনে মূল সড়ক বন্ধ করে দেন।
ডিএমটিসিএলের ঘোষণায় কাটল শঙ্কা, মেট্রোরেল চলাচল থাকবে স্বাভাবিক
স্বতন্ত্র চাকরি-বিধিমালা প্রণয়ন ও প্রকাশের দাবিতে ডিএমটিসিএলের কর্মকর্তা-কর্মচারীদের অনির্দিষ্টকালের সর্বাত্মক কর্মবিরতি ঘোষণায় শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে মেট্রোরেল চলাচল নিয়ে যাত্রীদের মাঝে যে শঙ্কা তৈরি হয়েছিল, তা শেষমেশ কাটল। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, মেট্রোরেল নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিত শিডিউলেই চলবে। যাত্রীসেবা আগের মতোই অব্যাহত থাকবে বলেও জানায় প্রতিষ্ঠানটি।
রাজধানীতে হোস্টেল থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার
রাজধানীর জিগাতলা এলাকা থেকে জান্নাত আরা রুমি নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে ঝিগাতলার জান্নাতী ছাত্রী হোস্টেল থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত জান্নাত আরা রুমি এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি থানা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এবার কারওয়ান বাজারে আগুন
রাজধানীর কারওয়ান বাজার রেলগেট সংলগ্ন একটি ঝুপড়ি ঘরে আগুন লেগেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৮টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসে আগুনের খবর আসে। রাজধানীর কারওয়ান বাজার রেলগেট সংলগ্ন একটি ঝুপড়ি ঘরে আগুন লেগেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৮টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসে আগুনের খবর আসে।
রাজধানীর মগবাজারে বহুতল ভবনে আগুন
রাজধানীর মগবাজারের দিলু রোডে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
মোটরসাইকেলে এসে দুদক কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার পর মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
নির্বাচনী প্রচারণায় গুলিবিদ্ধ ওসমান হাদি
নির্বাচনি প্রচারণার সময় দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি। তাকে তৎক্ষণাৎ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসা চলছে। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের কালপাট এলাকায় এই ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক।
অবস্থা গুরুতর ওসমান হাদীর, চলে গেছেন কোমায়
রাজধানীর বিজয়নগর কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারের সময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুরুতর আহত হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদি। তার অবস্থা গুরুতর, বর্তমানে তিনি কোমায় (গভীর অচেতনাবস্থা) চলে গিয়েছেন বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের একটি সূত্র।
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেল সিংহ
রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানার একটি সিংহ খাঁচা থেকে বেরিয়ে গেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার। তিনি জানান, সিংহটি হারিয়ে যায়নি। চিড়িয়াখানার ভেতরেই ঘুরে বেড়াচ্ছে। তার গতিবিধি নজরে রেখে ধরার চেষ্টা চলছে। নিরাপত্তার স্বার্থে ভেতরে থাকা সব দর্শনার্থীকে নিরাপদে বের করে আনা হয়েছে।