রাজধানীজুড়ে ৬ স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে: ডিএমপি কমিশনার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
ঢাকা মহানগর পুলিশর কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেছেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীজুড়ে চার থেকে ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদের জামাত ও নগরজুড়ে নিরাপত্তা নিশ্চিতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

বুধবার (২৭ মে) রাজধানীর জাতীয় ঈদগাহ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার জানান, ঈদকে ঘিরে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সাইবার জগতেও নজরদারি বাড়ানো হয়েছে।

তিনি বলেন, বিভিন্ন ধরনের সাইবার প্রচারণার চেষ্টা হতে পারে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে এবং সাইবার পেট্রোল টিম সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে।

মোসলেহ উদ্দিন আহমদ আরও জানান, ঈদের জামাত ও আশপাশের এলাকায় নিরাপত্তার দায়িত্বে প্রায় ১ হাজার ৫০০ পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন। এছাড়া ঈদের ছুটিকালীন পুরো মহানগরীতে প্রায় ১৫ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।

পুলিশ সদস্যদের ছুটির বিষয়ে তিনি বলেন, জরুরি প্রয়োজন ছাড়া ছুটি সীমিত রাখা হয়েছে। অনুমোদিত ছুটিও ১০ থেকে ১৫ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করা হয়েছে।

এ সময় মীর শাহে আলম, আব্দুস সালামসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. মক্কায় ড্রোন হামলার অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ আখ্যা দিল হুতিরা সদ্য. সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের বৈঠক সদ্য. সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. মক্কায় ড্রোন হামলার অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ আখ্যা দিল হুতিরা সদ্য. সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের বৈঠক সদ্য. সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর