রাজধানী

মোহাম্মদপুরে ৪ দিনের ব্যবধানে ফের খুন

মোহাম্মদপুরে ৪ দিনের ব্যবধানে ফের খুন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকার তিনরাস্তা থেকে হাজারীবাগের দিকে যাওয়ার পথে সাদেক খানের ইটখোলা এলাকায় রক্তাক্ত অবস্থায় আসাদুলের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে।

২৫ জুলাই, ২০২৬
সায়েদাবাদ বাস টার্মিনাল সংস্কারের উদ্যোগ: সব বাস ছাড়বে টার্মিনালের ভেতর থেকে

সায়েদাবাদ বাস টার্মিনাল সংস্কারের উদ্যোগ: সব বাস ছাড়বে টার্মিনালের ভেতর থেকে

ঢাকার গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে এবং যানজট নিরসনে সায়েদাবাদ বাস টার্মিনালকে মূল নকশা অনুযায়ী আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এখন থেকে যত্রতত্র গড়ে ওঠা অনুমোদনহীন কাউন্টার উচ্ছেদ করে সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনাল ব্যবহার বাধ্যতামূলক করা হবে।

২৫ জুলাই, ২০২৬
বংশালে ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

বংশালে ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ধানীর বংশালের নয়াবাজার এলাকায় একটি বাসা থেকে নিসার আলী (৫০) নামে এক কাপড় ব্যবসায়ীর হাত–পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে ভাড়াটিয়া ওই বাসার ঘরে আলো জ্বলতে দেখে বাড়ির মালিক মোহাম্মদ হোসেন বাবু ডাকাডাকি করেন। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে তিনি দরজার পর্দা সরিয়ে ভেতরে নিসার আলীকে হাত–পা বাঁধা অবস্থায় দেখতে পান।

২৫ জুলাই, ২০২৬
কলাবাগান থানার এসআই নিখোঁজ, পাঠানো হয়েছে তারবার্তা

কলাবাগান থানার এসআই নিখোঁজ, পাঠানো হয়েছে তারবার্তা

রাজধানীর কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার (৩২) নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে নির্ধারিত ডিউটিতে যোগ না দিয়ে কলাবাগান থানাধীন কাঁঠালবাগান এলাকার একটি অস্থায়ী ব্যারাক থেকে সিভিল পোশাকে বের হন রাকিবুল হাসান। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ রয়েছে।

২৫ জুলাই, ২০২৬
কারামুক্তির ৭ দিন পর মারা গেলেন ছাত্রলীগ নেতা

কারামুক্তির ৭ দিন পর মারা গেলেন ছাত্রলীগ নেতা

মৃত আব্দুল কুদ্দুস মোয়াজ শেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। পরিবার ও সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘ সময় কারাগারে থাকার পর সম্প্রতি জামিনে মুক্ত হয়ে তিনি বাড়ি ফেরেন। এর আগে তার কোনো গুরুতর শারীরিক সমস্যা ছিল না বলে পরিবারের দাবি। তবে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

২৫ জুলাই, ২০২৬
ঢামেকে অক্সিজেন মাস্ক খুলে নিলো দালাল, মারা গেল শিশু

ঢামেকে অক্সিজেন মাস্ক খুলে নিলো দালাল, মারা গেল শিশু

চিকিৎসকের কড়া নির্দেশ ছিল—দুই মিনিটের জন্যও অক্সিজেন মাস্ক খোলা যাবে না। কিন্তু সেই নির্দেশ অমান্য করে উন্নত চিকিৎসার প্রলোভনে এক দালাল শিশুটির মুখের মাস্ক খুলে নেয়। অক্সিজেনের অভাবে বাবার কোলেই প্রাণ হারায় ৭ মাস বয়সী শিশু মিনহাজ। মঙ্গলবার (১২ মে) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এ ঘটনা ঘটে। ঘটনায় অভিযুক্ত এনায়েত করিমকে আটক করেছে পুলিশ। তিনি ঢামেক হাসপাতালের সাময়িক বরখাস্ত হওয়া অফিস সহকারী।

২৫ জুলাই, ২০২৬
অফিস নিয়ে ভাড়া না দিয়ে মালামাল ‘চুরি’ করলেন সমন্বয়ক হাসিব

অফিস নিয়ে ভাড়া না দিয়ে মালামাল ‘চুরি’ করলেন সমন্বয়ক হাসিব

রাজধানীর হাতিরপুলে ভাড়া নেওয়া একটি অফিস থেকে এসিসহ বিভিন্ন মালামাল সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলামের বিরুদ্ধে। তবে এসব অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেছেন, মালামাল তিনি বা তার লোকজন নেননি; সেগুলো চুরি হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
ফুটপাত দখল করলে ট্রেড লাইসেন্স বাতিল: ডিএসসিসির গণবিজ্ঞপ্তি জারি

ফুটপাত দখল করলে ট্রেড লাইসেন্স বাতিল: ডিএসসিসির গণবিজ্ঞপ্তি জারি

রাজধানীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। ফুটপাত দখল করে পণ্য বা মালামাল রাখলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বাতিল করা হবে বলে গণবিজ্ঞপ্তি জারি করেছে সংস্থাটি। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ডিএসসিসির মুখপাত্র মো. রাসেল রহমান বিষয়টি নিশ্চিত করেন।

২৫ জুলাই, ২০২৬
কেন্দ্রীয় শহীদ মিনারে দুর্বৃত্তের গুলি, কনটেন্ট ক্রিয়েটর নিহত

কেন্দ্রীয় শহীদ মিনারে দুর্বৃত্তের গুলি, কনটেন্ট ক্রিয়েটর নিহত

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে দুর্বৃত্তের গুলিতে রাকিব (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি শেখ বোরহান উদ্দিন কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং ভিডিও কনটেন্ট ক্রিয়েটর ছিলেন।

২৫ জুলাই, ২০২৬
মোহাম্মদপুরে পিস্তলসহ সন্ত্রাসী রুবেল ওরফে ‘দাগী রুবেল’ গ্রেপ্তার

মোহাম্মদপুরে পিস্তলসহ সন্ত্রাসী রুবেল ওরফে ‘দাগী রুবেল’ গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মধ্যরাতে অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী রুবেল (২৭) ওরফে ‘দাগী রুবেল’-কে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। শনিবার (২১ মার্চ) দিবাগত রাতে মোহাম্মদপুরের বাবর রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। র‍্যাব জানায়, ওই এলাকায় একদল সশস্ত্র সন্ত্রাসী নাশকতার উদ্দেশ্যে অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব-২-এর একটি বিশেষ আভিযানিক দল সেখানে অভিযান চালায়।

২৫ জুলাই, ২০২৬
রাজধানীতে বিদ্যুৎ​​​​​​​স্পৃষ্ট হয়ে নিহত ৩

রাজধানীতে বিদ্যুৎ​​​​​​​স্পৃষ্ট হয়ে নিহত ৩

রাজধানীর খিলক্ষেত এলাকায় বৈদ্যুতিক কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। রোববার বিকেলে খিলক্ষেতের খাঁপাড়া এলাকায় মাটির নিচে থাকা বৈদ্যুতিক তার ক্রেনের সাহায্যে তোলার কাজ চলাকালীন পাশের একটি বৈদ্যুতিক খুঁটির লাইনের সঙ্গে তার স্পর্শ হলে পাঁচজন শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন।

২৫ জুলাই, ২০২৬
নিম্নমানের হেলমেট ভাঙার ব্যতিক্রমী কর্মসূচি ডিএমপির

নিম্নমানের হেলমেট ভাঙার ব্যতিক্রমী কর্মসূচি ডিএমপির

ট্রাফিক পুলিশ জানায়, অনেক মোটরসাইকেল চালক ও আরোহী কেবল জরিমানা এড়াতে সস্তা ও নিম্নমানের হেলমেট ব্যবহার করেন। তবে এসব হেলমেট দুর্ঘটনার সময় মাথাকে পর্যাপ্ত সুরক্ষা দিতে ব্যর্থ হয়, বরং ঝুঁকি আরও বাড়িয়ে দেয়। ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মিজানুর রহমান বলেন, 'বাজারে প্রচলিত কমদামি প্লাস্টিকের হেলমেটগুলো দুর্ঘটনার সময় কার্যকর সুরক্ষা দিতে পারে না। তাই জীবন রক্ষায় বিআরটিএ অনুমোদিত মানসম্মত হেলমেট ব্যবহারের কোনো বিকল্প নেই।'

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে