শিশু রামিসাকে ধর্ষণ-হত্যায় নাম আসা ‘ডলার’কে নিয়ে প্রতিবেশীদের চাঞ্চল্যকর তথ্য

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় নতুন করে ‘ডলার’ নামে এক ব্যক্তিকে ঘিরে আলোচনা শুরু হয়েছে। মামলার প্রধান আসামি সোহেল রানা আদালতে একাধিকবার তার নাম উল্লেখ করার পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়।

তবে তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তদন্ত, সাক্ষ্য-প্রমাণ কিংবা ডিজিটাল তথ্য বিশ্লেষণে এখন পর্যন্ত ডলার নামের ওই ব্যক্তির সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি, সোহেল রানা ও ডলারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং তারা নিয়মিত একসঙ্গে চলাফেরা করতেন।

এলাকার এক নারী বাসিন্দা জানান, ডলারকে প্রায়ই সোহেলের সঙ্গে দেখা যেত। স্থানীয়দের অনেকেই তাদের একসঙ্গে মাদক গ্রহণ করতে দেখেছেন বলেও তিনি দাবি করেন। তবে তিনি স্থানীয় নাকি ভাড়াটিয়া—এ বিষয়ে এলাকাবাসীর মধ্যে ভিন্নমত রয়েছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, ডলারের বাড়ি পল্লবী এলাকায়। যে বাসা থেকে রামিসার মরদেহ উদ্ধার করা হয়, তার কয়েকটি বাড়ি পরেই তিনি বসবাস করেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি পেশায় অটোরিকশাচালক এবং মাদকাসক্ত। একই এলাকায় রিকশার গ্যারেজে মেকানিক হিসেবে কাজ করতেন সোহেল রানা। সেই সূত্রেই তাদের পরিচয় গড়ে ওঠে।

স্থানীয়রা জানান, ডলারের ব্যক্তিগত আর্থিক অবস্থা খুব একটা ভালো না হলেও তার পরিবারের নিজস্ব বাড়ি রয়েছে। নেশার খরচ চালাতেই তিনি অটোরিকশা চালান বলে দাবি তাদের। পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে তিনি পরিবারের কনিষ্ঠ সদস্য।

আরেকজন প্রতিবেশী বলেন, দীর্ঘদিন ধরে ডলারের নাম শুনে এলেও তার সঙ্গে এলাকার মানুষের খুব বেশি যোগাযোগ ছিল না। সম্প্রতি তাকে এলাকায় রিকশা চালাতে দেখা গেছে বলেও স্থানীয়দের কাছ থেকে শুনেছেন তিনি।

ডলারের বড় ভাই সেলিম রায়হান গণমাধ্যমকে বলেন, প্রায় ১৯ বছর ধরে পরিবারের সঙ্গে ডলারের কোনো সম্পর্ক নেই। মাদকাসক্তির কারণে পরিবারের সদস্যরাও তাকে এড়িয়ে চলেন। তিনি বলেন, রামিসা হত্যাকাণ্ডে ডলারের সম্পৃক্ততা প্রমাণিত হলে তার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত।

সোমবার আদালতে হাজির হওয়ার পর সাংবাদিকদের কাছে সোহেল রানা দাবি করেন, রামিসাকে ধর্ষণ ও হত্যা করেছে ডলার। তিনি শুধু মরদেহ গুম করার চেষ্টা করেছেন। এ কাজের বিনিময়ে তাকে দুই লাখ টাকা দেওয়ার কথা বলা হয়েছিল বলেও দাবি করেন তিনি।

তবে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক ওহিদুজ্জামান ভূঁইয়া জানিয়েছেন, তদন্তের সময় ডলার সম্পর্কে কিছু তথ্য পাওয়া গেলেও তার বিরুদ্ধে কোনো প্রমাণ মেলেনি। ডিজিটাল অনুসন্ধানেও তার উপস্থিতির তথ্য পাওয়া যায়নি। এ কারণেই অভিযোগপত্রে তার নাম অন্তর্ভুক্ত করা হয়নি।

এদিকে শিশু রামিসা হত্যা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে মঙ্গলবার (২ জুন) সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সোমবার তাদের আদালতে হাজির করা হলে ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে শুনানি অনুষ্ঠিত হয়।

মামলার বিশেষ সরকারি কৌঁসুলি আজিজুর রহমান দুলু অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। এ সময় তিনি আদালতে রামিসা হত্যাকাণ্ডের ঘটনার বিবরণ তুলে ধরেন।

গত ১৯ মে পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। পরদিন প্রধান আসামি সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. মক্কায় ড্রোন হামলার অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ আখ্যা দিল হুতিরা সদ্য. সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের বৈঠক সদ্য. সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. মক্কায় ড্রোন হামলার অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ আখ্যা দিল হুতিরা সদ্য. সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের বৈঠক সদ্য. সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর