ইসলামী ব্যাংকের সামনে চলছে বিক্ষোভ, হুঁশিয়ারি টানা আন্দোলনের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে রাজধানীর মতিঝিলের দিলকুশা এলাকায় ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ অব্যাহত রয়েছে। দাবি পূরণ না হলে টানা আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।

সোমবার ( ১ জুন) দুপুর দেড়টার দিকে সরেজমিনে দেখা যায়, ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছড়িয়ে-ছিটিয়ে অবস্থান করছেন আন্দোলনকারীরা। কার্যালয়ের এক পাশে মাইকে বক্তব্য ও স্লোগান দিচ্ছেন একটি অংশ। অন্যদিকে প্রধান ফটকসহ আশপাশে শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। জলকামান, এপিসি, প্রিজনভ্যানসহ পুলিশের একাধিক যানবাহনও সেখানে রাখা হয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, শেখ হাসিনার মতো স্বৈরাচারী কায়দায় ইসলামী ব্যাংকের চেয়ারম্যানকে সরিয়ে দেওয়া হয়েছে এবং একটি চক্র ব্যাংকটিকে ধ্বংসের ষড়যন্ত্র করছে।

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সহ-সেক্রেটারি শামীম হাসান বলেন, তাদের শান্তিপূর্ণ সমাবেশে হামলা করা হয়েছে এবং জড়িতদের শাস্তির দাবি জানান। একই সঙ্গে তিনি ব্যাংক নিয়ে সব ষড়যন্ত্র বন্ধের আহ্বান জানান।

আরেক বিক্ষোভকারী অলিউর রহমান অভিযোগ করেন, বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের দোসর এবং এস আলম গ্রুপের সহযোগী। তার দাবি, এই গ্রুপ ব্যাংক থেকে বিপুল অর্থ নিয়েছে এবং তাদের প্রভাবমুক্ত করা জরুরি।

এর আগে সকাল সাড়ে ৯টা থেকে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে মানববন্ধন শুরু হয়। পরে শতাধিক মানুষ জড়ো হয়ে বিক্ষোভে অংশ নেন। পুলিশ তাদের সরে যেতে অনুরোধ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে ইট নিক্ষেপের ঘটনা ঘটে এবং সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। পরে পুলিশ লাঠিচার্জ, জলকামান ও টিয়ার শেল ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে কয়েকজন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, সকাল থেকেই আন্দোলনকারীদের সরে যেতে বলা হলেও তারা না সরায় বলপ্রয়োগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বিঘ্নিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি