রাজধানী
ঢাকা-১২: কোদাল মার্কার পক্ষে তেজগাঁও কলেজ ছাত্রদলের গণসংযোগ
ঢাকা-১২ আসনে বিএনপি–সমর্থিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী জনাব সাইফুল হকের কোদাল মার্কার পক্ষে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেছে তেজগাঁও কলেজ ছাত্রদল।
‘আই হ্যাভ অ্যা প্লান’—প্রথম হত্যার মধ্য দিয়ে বাস্তব রূপ প্রকাশ পেয়েছে: চবি শিবির সেক্রেটারি
নেতা লন্ডন থেকে দেশে ফিরে এসে যে ‘আই হ্যাভ অ্যা প্লান’ বলেছিলেন, আজ প্রথম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সেই পরিকল্পনা জাতির সামনে প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ। বুধবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে ছাত্রশিবিরের আয়োজনে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ডাকা বিক্ষোভে উপস্থিত তিনি নিজেই
হেফাজতে ইসলামের সাবেক মহাসচিব ও আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীকে ঘিরে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যকে কেন্দ্র করে বিক্ষোভের ডাক দেওয়া হয়। তার বিরুদ্ধে মিথ্যাচার ও কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ তুলে এই কর্মসূচির ঘোষণা আসে।
২ বছরের আগে বাড়ানো যাবেনা বাড়ি ভাড়া, ডিএনসিসির নতুন নির্দেশিকা প্রকাশ
ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের অধিকার সুরক্ষা এবং বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১ কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে একটি বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে, ভাড়া কার্যকর হওয়ার তারিখ থেকে অন্তত ২ বছর কোনো অবস্থাতেই ভাড়া বাড়ানো যাবে না। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর গুলশানে অবস্থিত ডিএনসিসি নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ নির্দেশিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে নির্দেশিকার বিভিন্ন দিক তুলে ধরেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
ছুটির দিনেও বায়ুদূষণের দৌড়ে দ্বিতীয় ঢাকা, শীর্ষে দিল্লি
শবে বরাত উপলক্ষে সরকারি ছুটির দিন হলেও বায়ুদূষণ থেকে রেহাই পায়নি রাজধানী ঢাকা। যানবাহনের চাপ তুলনামূলক কম থাকলেও শুষ্ক ও ঠান্ডা আবহাওয়ার কারণে বাতাসে ক্ষতিকর ধূলিকণার ঘনত্ব বেড়ে যাওয়ায় বুধবারও বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষের দিকে অবস্থান করছে এই নগরী। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ২৫৯, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা।
মিরপুরে জামায়াতের নেতাকর্মীদের ওপর বিএনপির হামলা
রাজধানী ঢাকার মিরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর বিএনপির হামলায় জামায়াতের ১৬ জন আহত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় মিরপুর মডেল থানাধীন পীরেরবাগ আল মোবারক মসজিদের সামনে এ ঘটনা ঘটে। জানা গেছে, জামায়াতের কয়েকজন নেতাকর্মী এখনো মসজিদের মধ্যে আটকা পড়ে আছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করলেও বর্তমানে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে।
উত্তরায় পার্কিং করা বাসে আগুন
রাজধানীর উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় পার্কিং করা অবস্থায় একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ভূঁইয়া পরিবহণের ওই বাসে আগুন লাগে। তবে আগুন লাগার সময় বাসটিতে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। সকালের ব্যস্ত সময়ে আগুনের খবর ছড়িয়ে পড়লে এলাকায় সাময়িক আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় সকাল ১০টা ১২ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়।
বনানীতে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট
তিনি বলেন, “একটি পাঁচতলা ভবনের পঞ্চম তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।” ফেইসবুক পোস্টে গুলশান ট্রাফিক বিভাগও বলেছে, বনানী চেয়ারম্যানবাড়ি ফ্লাইওভারের সামনে একটি ভবনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর কাজ করছেন।
৩৬ বার অপারেশন, ছয় মাস পর অবশেষে ঘরে ফিরলো উত্তরায় বিমান বিধ্বস্তের আহত আবিদ
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষার্থী আবিদুর রহিম আবিদ (১২) দীর্ঘ ছয় মাস চিকিৎসাধীন থাকার পর অবশেষে তার পরিবারে ফিরে এসেছেন। তিনি বর্তমানে পঞ্চম শ্রেণির ছাত্র। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন। আবিদ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের মোয়াকোলা পূর্বপাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
পুরান ঢাকায় একটি ভবন থেকে ১৫২ স্ট্যাম্প উদ্ধার
রাজধানীর পুরান ঢাকার একটি ভবন থেকে ১৫২টি স্ট্যাম্প উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে ধুপখোলা মাঠের পাশের কসমোপলিটন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ ভবনের নিচতলা থেকে এসব স্ট্যাম্প উদ্ধার করা হয়। অভিযানের পর তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের বিষয়টি জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আদনান জুলফিকার।
মিরপুরে এক পরিবারের চারজনের মরদেহ উদ্ধার
রাজধানীর মিরপুর-১১ ওয়াপদা বিহারী ক্যাম্পের একটি বাড়ি থেকে এক পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বলেন, 'বৃহস্পতিবার দুপুরে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট উপস্থিত রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহগুলো হাসপাতালে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।'
উত্তরায় গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণায় ক্যারাভ্যান
সরেজমিনে দেখা যায়, ক্যারাভ্যানের মাধ্যমে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রয়োজনীয়তা তুলে ধরা হচ্ছে। এ সময় প্রচারণার অংশ হিসেবে গাড়িতে শাপলা কলি প্রতীক ব্যবহার করা হয় এবং গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে গান পরিবেশন করা হয়। এতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। পথে পথে মানুষ থেমে ক্যারাভ্যানের প্রচারণা লক্ষ্য করেন এবং অনেককে ইতিবাচক সাড়া দিতে দেখা যায়।