মার্শাল আর্ট শেখানোর আড়ালে ‘ভিন্ন উদ্দেশ্য’, গ্রেপ্তার সেই নেতাকে স্থায়ী বহিষ্কার এনসিপির

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

রাজধানীর যাত্রাবাড়ি থেকে গ্রেপ্তার হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাজীপুর মহানগর কমিটির যুগ্ম সদস্যসচিব আতাউল্লাহ শাহকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক নোটিশে এ সিদ্ধান্ত জানানো হয়। নোটিশে বলা হয়, সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, দলীয় গঠনতন্ত্র ও প্রযোজ্য সাংগঠনিক বিধান অনুযায়ী আতাউল্লাহ শাহকে গাজীপুর মহানগর আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব পদসহ দলের সব পর্যায়ের সাংগঠনিক দায়িত্ব এবং প্রাথমিক সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির গণমাধ্যম সম্পাদক ইয়াসির আরাফাত বলেন, গত তিন থেকে চার মাস ধরে আতাউল্লাহ শাহ গাজীপুরের বাইরে ছিলেন বলে তারা জানতে পেরেছেন। এ সময়ে তিনি দলে সক্রিয় ছিলেন না এবং সংগঠনের সঙ্গে তাঁর কোনো যোগাযোগও ছিল না।

এর আগে গত ৫ জুলাই যাত্রাবাড়ীর কোনাপাড়া বালুর মাঠ এলাকা থেকে আতাউল্লাহ শাহসহ ছয়জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ। পুলিশের দাবি, মার্শাল আর্ট প্রশিক্ষণের আড়ালে তরুণদের উগ্রবাদী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করা এবং এ ধরনের কার্যক্রমের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে