রাজধানী
নিলামে কেনা ৮০ টাকার জ্বালানি তেল ২৫০ টাকায় বিক্রি, হাতেনাতে ধরা
রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রির বিষয়ে নজরদারি চালানো হচ্ছিল। তদন্তে উঠে আসে, জাকির মোল্লা নিলামে প্রতি লিটার ৮০ টাকা দরে তেল কিনে প্রায় ৭০০ থেকে ৮০০ লিটার ডিজেল ও অকটেন বেশি দামে বিক্রি করছিলেন। পরবর্তীতে এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে ভাটারা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে তেলসহ হাতেনাতে আটক করে থানায় নিয়ে যায়।
সোহরাওয়ার্দী উদ্যানে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান-এ মাদকবিরোধী অভিযান চলাকালে শিক্ষার্থী ও দায়িত্বরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় চার পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ডিএমপি রমনা বিভাগ-এর উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গতকালের ঘটনায় জড়িত চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। তারা সবাই শাহবাগ থানায় কর্মরত কনস্টেবল।
খেজুরের দাম নিয়ে বাকবিতণ্ডা, ক্রেতাকে চেয়ার ছুড়ে মারলেন স্টার কাবাবের কর্মী
রাজধানীতে খেজুরের দাম নিয়ে তর্কের জেরে ক্রেতাকে মারধরের অভিযোগ উঠেছে স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কর্মীদের বিরুদ্ধে। শনিবার (৭ মার্চ) পুরান ঢাকার রায় সাহেব বাজার মোড় এলাকার জনসন রোডে অবস্থিত স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের একটি শাখায় ইফতারের সময় এই ঘটনা ঘটেছে। জানা গেছে, কয়েকজন ক্রেতা ওই রেস্তোরাঁয় ইফতার করতে গেলে খেজুরের দাম নিয়ে কর্মীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রেস্তোরাঁর কয়েকজন কর্মী ক্রেতাদের ওপর হামলা চালান।
বইমেলায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি
আগামী বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হতে যাওয়া অমর একুশে বইমেলা-২০২৬ ঘিরে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। মো. সরওয়ার বলেন, 'সুনির্দিষ্ট কোন হুমকি না থাকলেও পুলিশ তার সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। ৩০০টি ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে মেলা প্রাঙ্গণ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে।'
প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি–ক্লিন সিটি’ বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশনা ডিএসসিসি প্রশাসকের
আজ বুধবার নগর ভবনে কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তা এবং বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সঙ্গে আয়োজিত পৃথক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন। সভায় ঢাকাকে বাসযোগ্য ও সুন্দর নগরীতে রূপান্তরের লক্ষ্যে চারটি অগ্রাধিকার কর্মসূচি নির্ধারণ করা হয়েছে: বৃক্ষরোপণ ও ব্যাপক সবুজায়ন, খালের প্রবাহ পুনরুদ্ধার ও খনন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর মশক নিধন।
কারওয়ান বাজার টিসিবি ভবনের পাশে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাহান হোসেন জানান, রাত ১০টা ৪৫ মিনিটে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কার্যক্রম চলমান রয়েছে।
রায়েরবাজারে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা
রাজধানীর রায়েরবাজার এলাকায় শাহরিয়ার শারমিন বিন্তি (১৪) নামের এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার রাত ৯টার দিকে রায়েরবাজার এলাকায় তাদের বাসার সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে গেলে চিকিৎসক রাত সোয়া ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
কারওয়ান বাজারে আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর কারওয়ান বাজার–এর কাঠপট্টিতে একটি কাঠের দোকানে সোমবার (১৬ ফেব্রুয়ারি) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর ১০টি ইউনিট প্রায় দুই ঘণ্টা কাজ করে রাত ১২টা ৩৮ মিনিটে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনের খবর প্রথম আসে রাত ১০টা ২৮ মিনিটে।
অনুমতি ছাড়া মেট্রোরেলে ভিডিও ও কনটেন্ট নির্মাণে নিষেধাজ্ঞা
মেট্রোরেল স্টেশন ও ট্রেনের অভ্যন্তরে কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া সব ধরনের ভিডিও ধারণ ও কনটেন্ট তৈরির ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। বুধবার (২৫ ফেব্রুয়ারি) জারি করা এক বিশেষ সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানিয়েছে ডিএমটিসিএল। প্রতিষ্ঠানটির পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুমতি ছাড়া মেট্রোরেলের স্থাপনায় যেকোনো ধরনের চিত্রধারণ দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে এবং এ ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তরুণের সঙ্গে হেঁটে যাচ্ছিল বিন্তি, সিসিটিভি ফুটেজ ঘিরে চাঞ্চল্য
রাজধানীর হাজারীবাগে শাহরিয়ার শারমিন বিন্তি নামে এক স্কুলছাত্রীকে খুনের ঘটনায় সিয়াম নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর কাঁঠালবাগান এলাকা থেকে আটক করা হয় তাকে। এর আগে, বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে হাজারীবাগ থানাধীন হায়দার হোটেলের গলির ভেতরে ওই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করা হয়। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে।
বনানী থানার 'ওসি' ও 'এসআই' এর বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ
রাজধানীর বনানীতে জোরপূর্বক বাড়ি দখল করে বনানী থানার ওসি খালেদ মনসুর ও উক্ত থানার এস আই রায়হান এর সহযোগিতায় বাড়ির মালিককে মেরে ফেলার হুমকির অভিযোগ উঠেছে। রাজধানীর বনানী এলাকার ই-ব্লকের ১৩ নং রোডের ৫০ নম্বর বাসার নিচতলায় 'টার্কিস বাজার' নামক একটি প্রতিষ্ঠান নিয়ে বাড়ীর মালিক ও রেস্টুরেন্ট মালিকের বিবাদকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত বলে জানা গেছে।
চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর কর্মচারীকে ইলেকট্রিক শক, হত্যার হুমকি
ভুক্তভোগী ও স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্য অনুযায়ী, গত ১৭ ফেব্রুয়ারি ব্যবসায়ী শাহিনের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন ফারুক। টাকা না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়। এরপর ১৯ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় দোকানে গিয়ে শাহিনকে না পেয়ে তাঁর কর্মচারী হানিফের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে হানিফকে ইলেকট্রিক শক দিয়ে মারধর করা হয় এবং পরে হত্যার হুমকি দিয়ে চলে যাওয়া হয়। এ ঘটনার একাধিক সিসিটিভি ফুটেজ এশিয়া পোস্টের হাতে রয়েছে।