রাজধানী

দেড় মাসের শিশুসন্তানসহ কারাগারে যুব মহিলা লীগ নেত্রী

দেড় মাসের শিশুসন্তানসহ কারাগারে যুব মহিলা লীগ নেত্রী

মামলার তদন্ত কর্মকর্তা ও তেজগাঁও থানার উপপরিদর্শক শেখ নজরুল ইসলাম আদালতে আবেদন করেন, আসামিকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখা প্রয়োজন। আবেদনে উল্লেখ করা হয়, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে আসামির বিরুদ্ধে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। গোপন তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে তেজগাঁও রেলওয়ে কলোনির নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদও সম্পন্ন হয়েছে। তদন্ত সূত্রে আরও জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে অভিযোগ রয়েছে।

২৫ জুলাই, ২০২৬
বাস কাউন্টার ভাঙচুরের প্রতিবাদে মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতির সংবাদ সম্মেলন

বাস কাউন্টার ভাঙচুরের প্রতিবাদে মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতির সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, একটি অনলাইন চ্যানেলে বগুড়া শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শামসুজ্জামান শামসুর দেওয়া বক্তব্যে ঢাকা জিলা বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত নেতাদের বিরুদ্ধে আপত্তিকর ও ভিত্তিহীন মন্তব্য করা হয়েছে। এ ধরনের বক্তব্যে তারা গভীরভাবে মর্মাহত হয়েছেন এবং অবিলম্বে তা প্রত্যাহার করে দুঃখ প্রকাশের দাবি জানান।

২৫ জুলাই, ২০২৬
রাজধানীর সড়কে ৬ মাসের মধ্যে স্বয়ংক্রিয় মামলা হবে: ডিএমপি কমিশনার

রাজধানীর সড়কে ৬ মাসের মধ্যে স্বয়ংক্রিয় মামলা হবে: ডিএমপি কমিশনার

আগামী ছয় মাসের মধ্যে রাজধানীর সড়কে পূর্ণাঙ্গভাবে স্বয়ংক্রিয় ট্রাফিক মামলা ব্যবস্থা চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। তিনি বলেন, এ ব্যবস্থা চালু হলে ট্রাফিক সার্জেন্ট বা পরিদর্শকদের ম্যানুয়ালি মামলা করতে হবে না বললেই চলে। রাজধানীর যেকোনো স্থানে ট্রাফিক আইন বা মোটরযান আইন ভাঙলেই স্বয়ংক্রিয়ভাবে মামলা তৈরি হবে।

২৫ জুলাই, ২০২৬
দুই মাসে ‘ট্র্যাপে' ফেলে মিরপুরে ১৩ তরুণীকে ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তার

দুই মাসে ‘ট্র্যাপে' ফেলে মিরপুরে ১৩ তরুণীকে ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তার

রাজধানীর মিরপুর এলাকার স্কুল-কলেজ পড়ুয়া তরুণীদের টার্গেট করে ফেসবুকের মাধ্যমে প্রেমের ফাঁদ পেতে অন্তত ১৩ জনকে ধর্ষণের অভিযোগ উঠেছে রাশেদুল ইসলাম রাব্বি (৩০) নামের এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত রাব্বি নারী কণ্ঠে কথা বলে বন্ধুত্ব গড়ে তুলতেন এবং পরবর্তীতে উপহার দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজস্ব আস্তানায় নিয়ে গিয়ে যৌন নিপীড়ন চালাতেন বলে জানিয়েছে পুলিশ।

২৫ জুলাই, ২০২৬
মোহাম্মদপুরে পুলিশের ওপর ছিনতাইকারীদের হামলা, গুলি ছুড়ে রক্ষা

মোহাম্মদপুরে পুলিশের ওপর ছিনতাইকারীদের হামলা, গুলি ছুড়ে রক্ষা

পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে ও আত্মরক্ষার্থে ধানমন্ডি থানার উপ-পরিদর্শক মোহাম্মদ সাইফুল আলম তার পিস্তল থেকে চার রাউন্ড গুলি ছোড়েন। প্রথমে দুই রাউন্ড ফাঁকা গুলি করা হলেও হামলাকারীরা এগিয়ে এলে পরে তাদের পা লক্ষ্য করে গুলি করা হয়। এতে এক ছিনতাইকারীর পায়ের আঙুলে গুলি লাগে।

২৫ জুলাই, ২০২৬
ঢাকা দক্ষিণে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা নীলা ইস্রাফিলের

ঢাকা দক্ষিণে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা নীলা ইস্রাফিলের

পোস্টে নীলা ইস্রাফিল লিখেন, ‘সবার ভালোবাসা ও অনুপ্রেরণায় আমি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি বিশ্বাস করি একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য ঢাকা আমাদের অধিকার। আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি।’ এরপর নিজের ফেসবুক অ্যাকাউন্টে আরও দুটি পোস্ট করেন তিনি। এর একটি পোস্টে নীলা ইস্রাফিল লিখেন, ‘কাকে ভোট দিতে চান? রাজাকারের বাচ্চাদের নাকি মুক্তিযুদ্ধকে যে ধারণ করে তাকে?’

২৫ জুলাই, ২০২৬
বনানীতে বহুতল ভবনে আগুন; ৮ ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

বনানীতে বহুতল ভবনে আগুন; ৮ ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন লাগার পরপরই ভবনে অবস্থানরত সবাই নিরাপদে বের হয়ে যেতে সক্ষম হন, ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে সন্ধ্যা পৌনে ৭টার দিকে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে আরও ইউনিট যোগ দিলে মোট আটটি ইউনিট আগুন নেভাতে কাজ করে। টানা প্রচেষ্টার পর রাত ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

২৫ জুলাই, ২০২৬
মোহাম্মদপুরে ৪ দিনের ব্যবধানে ফের খুন

মোহাম্মদপুরে ৪ দিনের ব্যবধানে ফের খুন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকার তিনরাস্তা থেকে হাজারীবাগের দিকে যাওয়ার পথে সাদেক খানের ইটখোলা এলাকায় রক্তাক্ত অবস্থায় আসাদুলের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে।

২৫ জুলাই, ২০২৬
সায়েদাবাদ বাস টার্মিনাল সংস্কারের উদ্যোগ: সব বাস ছাড়বে টার্মিনালের ভেতর থেকে

সায়েদাবাদ বাস টার্মিনাল সংস্কারের উদ্যোগ: সব বাস ছাড়বে টার্মিনালের ভেতর থেকে

ঢাকার গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে এবং যানজট নিরসনে সায়েদাবাদ বাস টার্মিনালকে মূল নকশা অনুযায়ী আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এখন থেকে যত্রতত্র গড়ে ওঠা অনুমোদনহীন কাউন্টার উচ্ছেদ করে সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনাল ব্যবহার বাধ্যতামূলক করা হবে।

২৫ জুলাই, ২০২৬
বংশালে ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

বংশালে ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ধানীর বংশালের নয়াবাজার এলাকায় একটি বাসা থেকে নিসার আলী (৫০) নামে এক কাপড় ব্যবসায়ীর হাত–পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে ভাড়াটিয়া ওই বাসার ঘরে আলো জ্বলতে দেখে বাড়ির মালিক মোহাম্মদ হোসেন বাবু ডাকাডাকি করেন। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে তিনি দরজার পর্দা সরিয়ে ভেতরে নিসার আলীকে হাত–পা বাঁধা অবস্থায় দেখতে পান।

২৫ জুলাই, ২০২৬
কলাবাগান থানার এসআই নিখোঁজ, পাঠানো হয়েছে তারবার্তা

কলাবাগান থানার এসআই নিখোঁজ, পাঠানো হয়েছে তারবার্তা

রাজধানীর কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার (৩২) নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে নির্ধারিত ডিউটিতে যোগ না দিয়ে কলাবাগান থানাধীন কাঁঠালবাগান এলাকার একটি অস্থায়ী ব্যারাক থেকে সিভিল পোশাকে বের হন রাকিবুল হাসান। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ রয়েছে।

২৫ জুলাই, ২০২৬
কারামুক্তির ৭ দিন পর মারা গেলেন ছাত্রলীগ নেতা

কারামুক্তির ৭ দিন পর মারা গেলেন ছাত্রলীগ নেতা

মৃত আব্দুল কুদ্দুস মোয়াজ শেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। পরিবার ও সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘ সময় কারাগারে থাকার পর সম্প্রতি জামিনে মুক্ত হয়ে তিনি বাড়ি ফেরেন। এর আগে তার কোনো গুরুতর শারীরিক সমস্যা ছিল না বলে পরিবারের দাবি। তবে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান সদ্য. পর্তুগালে বসবাসরত অভিবাসীদের জন্য বড় দুঃসংবাদ সদ্য. অপপ্রচার ঠেকাতে গণমাধ্যমকে আরও সতর্ক হতে হবে: আতিকুর রহমান রুমন সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ সদ্য. র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের গেজেট প্রকাশ করল সরকার সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান সদ্য. পর্তুগালে বসবাসরত অভিবাসীদের জন্য বড় দুঃসংবাদ সদ্য. অপপ্রচার ঠেকাতে গণমাধ্যমকে আরও সতর্ক হতে হবে: আতিকুর রহমান রুমন সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ সদ্য. র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের গেজেট প্রকাশ করল সরকার