রাজধানী
পারভেজ রেজার ‘ক্লিন ঢাকা’ উদ্যোগ: ইসলামপুরে মশা নিধন ও ড্রেনেজ পরিষ্কার কার্যক্রম শুরু
রাজধানীর পুরান ঢাকার ইসলামপুর এলাকায় জনদুর্ভোগ কমাতে এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে সপ্তাহব্যাপী মশা নিধন ও ড্রেনেজ পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কোতোয়ালি থানার ৩৭ নম্বর ওয়ার্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের সাবেক সভাপতি এ.বি.এম পারভেজ রেজার উদ্যোগে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
ট্রাফিক আইন অমান্য করলে অটো নোটিশ, হাজিরা না দিলে পরোয়ানা
ঢাকা মহানগরে সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় সিসি ক্যামেরার মাধ্যমে ভিডিও ও স্থিরচিত্র ধারণ করে স্বয়ংক্রিয় নোটিশ পাঠানো শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নোটিশ পাওয়ার পর নির্ধারিত জরিমানা পরিশোধে হাজিরা না দিলে পরবর্তী ধাপে সমন বা গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রক্রিয়াও চালু করা হয়েছে।
মেট্রো স্টেশনে ধাক্কা লেগে ভাঙলো বৈশাখী শোভাযাত্রার প্রতিপাদ্য সম্বলিত মোটিফ
পাঁচটি মোটিফের মধ্যে হাতি ও একটি ঘোড়া নির্বিঘ্নে পার হতে পারলেও ‘লাল ঝুঁটি মোরগ’, দোতারা এবং আরেকটি ঘোড়া পার হওয়ার সময় সমস্যার সম্মুখীন হয়। এ সময় ‘লাল ঝুঁটি মোরগ’ মোটিফটির উপরের অংশ ভেঙে যায়। পরিস্থিতি সামাল দিতে শোভাযাত্রার অংশগ্রহণকারীরা দ্রুত ব্যবস্থা নেন। পরে মোটিফগুলো রাস্তার ঢালু পাশ দিয়ে নিরাপদে পার করানো হয় এবং শোভাযাত্রা পুনরায় গতি পায়।
রাজধানীর যে ২৭ স্থানে বসছে কোরবানির পশুর হাট
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার রাজধানীতে মোট ২৭টি কোরবানির পশুর হাট বসছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১১টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ১৬টি হাটে পশু কেনাবেচা হবে। দুই সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, হাটগুলোর ইজারাদার নির্ধারণে ইতোমধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
উপ-সচিবের বাসায় গৃহকর্মীর গলাকাটা দেহ উদ্ধার
জানা যায়, ঘটনার সময় বাসার গৃহকর্মী ইসমত আরাকে বাসায় রেখে উপ-সচিব মো. রবিউল ফয়সালের পরিবার চীন মৈত্রী শিল্প-বাণিজ্য মেলায় যান। পরে রাতে তারা বাসায় ফিরে এসে তাকে রক্তাক্ত ও গলাকাটা অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেন। এরপর আহত অবস্থায় ইসমত আরাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
১২০ কোটি টাকা আত্মসাতের মামলায় মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরে গ্রেফতার অভিনেতা
রোববার বিকালে সিআইডির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শনিবার মধ্যরাতে বিদেশ থেকে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। উত্তরা পূর্ব থানায় দায়ের হওয়া প্রতারণা ও আত্মসাতের মামলায় তাকে আটক করা হয়েছে।
আহসান মঞ্জিলে ডিএসসিসির বর্ণাঢ্য বর্ষবরণ: পরিচ্ছন্ন ও তিলোত্তমা ঢাকা গড়ার অঙ্গীকার
অনুষ্ঠানে বক্তব্যে প্রশাসক মো. আবদুস সালাম বলেন, 'ঐতিহাসিক আহসান মঞ্জিলে নববর্ষ উদযাপনের মূল উদ্দেশ্য হলো নতুন প্রজন্মকে ঢাকার গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করা। আমাদের ইতিহাসের শিকড়ের সঙ্গে বর্তমান প্রজন্মের সংযোগ ঘটলেই বাঙালি সংস্কৃতি পূর্ণতা পাবে এবং আরও বিকশিত হবে।' ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, 'সিটি কর্পোরেশনের কাজ মূলত ২৪ ঘণ্টার জনসেবা নির্ভর। জনসেবার ক্রমবর্ধমান চাহিদার কারণে অনেক সময় সাপ্তাহিক ছুটির দিনেও দায়িত্ব পালন করতে হচ্ছে।'
মাইলস্টোনের দুই ছাত্র ১৭ দিন ধরে নিখোঁজ, বাসায় রেখে গেছে মুঠোফোন
রাজধানীর মাইলস্টোন কলেজের দুই শিক্ষার্থী টানা ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় ঢাকার তুরাগ ও গাজীপুরের টঙ্গী পূর্ব থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ দুই কিশোর পরস্পরের বন্ধু এবং একই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করত। পুলিশ জানায়, গত ২৩ এপ্রিল সন্ধ্যা সাতটার পর থেকে মাফি বি সরকার ও মেহেদী হোসেন রাফসান নামে দুই শিক্ষার্থীর খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ হওয়ার আগে তারা বাসায় নিজেদের মুঠোফোন রেখে যায়। এ কারণে তারা স্বেচ্ছায় নিখোঁজ হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নববর্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বনানী থানা শাখার বর্ণাঢ্য শোভাযাত্রা
শোভাযাত্রা শেষে পাঠাগারে বাংলা নববর্ষের ইতিহাস, ঐতিহ্য ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের বনানী থানা শাখার সাধারণ সম্পাদক নুসরাত আফরিনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন আহ্বায়ক তাসনুভা ইয়াসমিন। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের ঢাকা নগর শাখার সাংগঠনিক সম্পাদক ইনজামামুল হকসহ স্থানীয় নেতাকর্মীরা।
ক্যান্সার হাসপাতালের উপপরিচালককে কুপিয়ে জখম, গ্রেপ্তার ৫
তিনি জানান, জাতীয় ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম করার ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্তসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, সোমবার (২০ এপ্রিল) দুপুরে ডিউটি শেষ করে বাসায় ফেরার সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জখম হন ডা. আহমেদ হোসেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জাতীয় ক্যানসার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত
রাজধানীর নিউ মার্কেট এলাকায় গুলি করে এক যুবককে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে নিউ মার্কেটের দক্ষিণ পাশের বটতলা এলাকায় ৩০ থেকে ৩৫ বছর বয়সী ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। রাত ৯টা পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি।
ধানমন্ডিতে উপ-সচিবের বাসায় গৃহকর্মীকে গলাকেটে হত্যাচেষ্টা
রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় জ্বালানি মন্ত্রণালয়ের উপ-সচিব মো. রবিউল ফয়সাল-এর বাসায় গৃহকর্মীকে গলাকেটে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। গুরুতর আহত গৃহকর্মীর নাম ইসমত আরা (৫০)। সোমবার (১৩ এপ্রিল) রাত আনুমানিক আটটা থেকে বারোটার মধ্যে ধানমন্ডির ৭২ নম্বর বাসা, রোড ৪/এ-তে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।