ঢাকা উত্তরের রিকশা দক্ষিণে চলতে পারবে না: ডিএসসিসি প্রশাসক

স
সদ্য সংবাদ ডেস্ক
১৯ আগস্ট, ২০২৬ ২১:০৫:৫০
ছবি: সংগৃহীত

ঢাকা শহরে রিকশা চলাচলে শৃঙ্খলা ফেরাতে নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্ধারিত চারটি অঞ্চলের সড়কেই রিকশা চলাচলের অনুমতি থাকবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক আব্দুস সালাম।

তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার রিকশাগুলো দক্ষিণ সিটি এলাকায় চলাচল করতে পারবে না। একইভাবে নির্ধারিত এলাকার বাইরে রিকশা চলাচলের সুযোগও থাকবে না। রিকশার পাশাপাশি চালকদেরও লাইসেন্সের আওতায় আনা হবে।

বুধবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ডিএসসিসির পরিচ্ছন্নতা ও উচ্ছেদ অভিযান পরিদর্শনকালে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রশাসক আব্দুস সালাম।

রিকশা চলাচলের বিষয়ে তিনি বলেন, নগরীর যান চলাচলে শৃঙ্খলা আনতেই নীতিমালা তৈরি করা হচ্ছে। নির্ধারিত অঞ্চলের বাইরে রিকশা চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এ জন্য রিকশা ও চালকের লাইসেন্স বাধ্যতামূলক করার উদ্যোগও নেওয়া হচ্ছে।

এদিকে পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর প্রতি কঠোর বার্তা দিয়েছেন ডিএসসিসি প্রশাসক। তিনি বলেন, প্রতিটি ব্যবসাপ্রতিষ্ঠানকে নিজ নিজ প্রতিষ্ঠানের সামনের অংশ পরিষ্কার রাখতে হবে। এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, যেসব প্রতিষ্ঠান নিয়মিত কর পরিশোধ করছে না, লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা করছে কিংবা সিটি করপোরেশনের আইন ও বিধি মানছে না, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীর দক্ষিণ অংশে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, মশক নিয়ন্ত্রণ, রাজস্ব আদায় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে সমন্বিত অভিযান চালাচ্ছে ডিএসসিসি। নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে এসব অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রশাসক।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ