৫ হাজার পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই ও তার সহযোগী গ্রেপ্তার

স
সদ্য সংবাদ ডেস্ক
২৫ আগস্ট, ২০২৬ ১৯:১৪:৫৯
সংগৃহীত

রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানায় কর্মরত এক এএসআই ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন পল্লবী থানার এএসআই শফিকুল ইসলাম ও তার সহযোগী ওয়াসিম।

রোববার (২৩ আগস্ট) মধ্যরাতে দক্ষিণখানের আজমপুর কাঁচাবাজারের বিসমিল্লাহ পল্লী এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে বিসমিল্লাহ পল্লী এলাকার একটি বাসার সামনে থেকে ওয়াসিমকে আটক করা হয়। তার পরনের জিন্সের পকেট থেকে একটি জিপার পলিপ্যাকে থাকা ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে ওয়াসিমের দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সেখান থেকে শফিকুল ইসলামকে আটক করা হয়। তার সঙ্গে থাকা একটি কালো ব্যাগ তল্লাশি করে আরও ২০০ পিস ইয়াবা পাওয়া যায়।

পরে ওই ফ্ল্যাটের শয়নকক্ষের কাঠের বক্সের ড্রয়ারে তল্লাশি চালিয়ে আরও ৪ হাজার ৮৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে অভিযানে ৫ হাজার ৩১০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন রাজধানীর দক্ষিণখান ও আশপাশের এলাকায় ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছেন।

এ ঘটনায় দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) বখতিয়ার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফহিম উদ্দিন জানান, ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে শফিকুল ইসলাম পুলিশের এএসআই কি না, তা তদন্ত করে নিশ্চিত করা হচ্ছে।

তবে পল্লবী থানার ওসি হাসান বশির জানিয়েছেন, শফিকুল ইসলাম তার থানায় যোগ দেওয়ার পর মাত্র আট থেকে ১০ দিন দায়িত্ব পালন করেছিলেন। এরপর থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন এবং অনুপস্থিতির কারণও জানাননি।

ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সদ্য সংবাদ/এসকে

রাজধানী ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ