ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে ইসলামী ফ্রন্টের স্বাগত মিছিল

স
সদ্য সংবাদ ডেস্ক
১৫ আগস্ট, ২০২৬ ২০:৫৫:৫১
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে রাজধানীতে স্বাগত মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ঢাকা মহানগর। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে মিছিলটি শুরু হয়।

মিছিলটি পল্টন মোড় হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে বক্তব্য, মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের দফতর সচিব মাওলানা আব্দুল হাকিমসহ ঢাকা মহানগরের নেতৃবৃন্দ মিছিলে অংশ নেন। উপস্থিত ছিলেন ঢাকা মহানগর ইসলামী ফ্রন্টের সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা কাজী জসিম উদ্দিন নূরী, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসাইন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সভাপতি আজাদ হোসাইন, বাংলাদেশ ইসলামী যুবসেনা ঢাকা মহানগরের সভাপতি মাওলানা মাসুদ হোসাইনসহ অন্যরা।

মিছিলে বক্তারা বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগমনে পৃথিবী আলোকিত হয়েছে। তাঁর মাধ্যমে নারীর অধিকার প্রতিষ্ঠা ও কন্যাসন্তানের মর্যাদা নিশ্চিত হয়েছে বলেও মন্তব্য করেন তারা।

বক্তারা আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানরা পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ পালন করে আসছেন। বাংলাদেশেও এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়।

পরে জাতীয় প্রেসক্লাবের সামনে মিলাদ ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।

সদ্য সংবাদ/এসআর

 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ডিএনসিসির ২৮ প্রকল্পের ঠিকাদারি কাজ আওয়ামীপন্থী ঠিকাদারদের হাতে তুলে দিলেন প্রশাসক মিল্টন সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. ডিএনসিসির ২৮ প্রকল্পের ঠিকাদারি কাজ আওয়ামীপন্থী ঠিকাদারদের হাতে তুলে দিলেন প্রশাসক মিল্টন সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩