নারায়ণগঞ্জে কুপিয়ে হত্যা করা হলো ইউনিয়ন যুবদল সভাপতিকে

স
সদ্য সংবাদ ডেস্ক
২২ অক্টোবর, ২০২৬ ১৬:১২:৫৬
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারিয়েছেন জহির ফকির (৪৫) নামে এক যুবদল নেতা। বুধবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার চর কিশোরগঞ্জ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। স্বজনদের অভিযোগ, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে তাঁকে হত্যা করা হয়েছে।

জহির ফকির আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের বাসিন্দা। তিনি ওই ইউনিয়ন যুবদলের সভাপতি এবং আড়াইহাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর বাবা আব্দুর রহমান। সোনারগাঁয়ের চর কিশোরগঞ্জ এলাকায় তাঁর একটি ফার্মেসি রয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বুধবার রাতে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা হন জহির। পথে চর কিশোরগঞ্জ এলাকায় একদল হামলাকারী তাঁকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে মুন্সীগঞ্জের একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাগিনা ইসমাইল হোসেনের দাবি, কালাপাহাড়িয়া এলাকার মোবারক হোসেন ও তাঁর অনুসারীরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। ইসমাইলের অভিযোগ, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন জহির। একই পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়া মোবারক হোসেনের সঙ্গে এ নিয়ে বিরোধ তৈরি হয়। এর পর থেকে জহিরকে হুমকি দেওয়া হচ্ছিল বলেও দাবি করেন তিনি। তাঁর ধারণা, পূর্বপরিকল্পনা অনুযায়ী এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন মোবারক হোসেন। তিনি বলেন, হত্যার ঘটনায় তাঁর কোনো সম্পৃক্ততা নেই। একই সঙ্গে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি।

আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্যসচিব খোরশেদ আলম জানান, জহির দলের নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। তাঁর ভাষ্য, ১৫ থেকে ২০ জনের একটি দল রাতে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে হামলাকারীদের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, হত্যার পেছনের কারণ খুঁজে বের করা এবং জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তী তথ্য জানানো হবে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম