রাজধানী
পুলিশি ঝামেলা এড়াতে মাকে অস্বীকার ছেলে যুগ্ম সচিবের
রাজধানীর মিরপুরে একটি ফ্ল্যাট থেকে বৃদ্ধা মা নুরজাহান বেগমের পচাগলা মরদেহ উদ্ধারের ঘটনায় সারাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। শুরুতে পুলিশের ঝামেলা এড়াতে মাকে অস্বীকার করলেও পরে তার মৃত্যুর বিষয়টি স্বীকার করেন তার ছেলে ও বর্তমান সরকারের একজন যুগ্ম-সচিব এ কে এম আনিসুর রহমান। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে সরকার।
লালমাটিয়ায় ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা-লুটপাট, আহত ২
রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডট ইন্টারনেটের করপোরেট কার্যালয়ে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ জুন) রাত প্রায় ৮টা ৪০ মিনিটে লালমাটিয়ার ই-ব্লকের একটি ভবনের তৃতীয় তলায় অবস্থিত কার্যালয়ে এ ঘটনা ঘটে। হামলার সময় প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা-কর্মচারীকে মারধর করে আহত করা হয়। পাশাপাশি নগদ মূল্যবান সামগ্রী লুটের অভিযোগও উঠেছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, মুখোশ পরিহিত ২০ থেকে ২৫ জনের একটি দল জোর করে কার্যালয়ে প্রবেশ করে। ভেতরে ঢুকেই তারা প্রতিষ্ঠানের মালিক প্রদীপ ঢালী ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা মো. মিঠু হাওলাদারকে খুঁজতে থাকে।
রাজধানীতে প্রবাসীর ৮ টুকরা মরদেহ উদ্ধার: হত্যার পর খুনিদের ‘বিরিয়ানি উৎসব’ ও ছাদ পার্টি!
ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা প্রবাসী মোকাররম হত্যাকাণ্ডের এই ঘটনায় প্রধান আসামি হেলেনা বেগম (৪০) ও তার ১৩ বছর বয়সী মেজো মেয়েকে নরসিংদীর নন্দরামপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৩। তবে ঘটনার মূল পরিকল্পনাকারী ও পরকীয়া প্রেমিকা তাসলিমা আক্তার ওরফে হাসনা (৩১) এখনো পলাতক রয়েছেন। সোমবার (১৮ মে) বিকেলে রাজধানীর শাহজাহানপুরে র্যাব-৩ সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চাঞ্চল্যকর এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন।
স্বগৌরবে নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখান পরিচ্ছন্নকর্মী রাজু!
গাবতলী হাটের মধ্যে আরেকটি ‘মিনি হাট’ গড়ে তুলেছেন এক পরিচ্ছন্নকর্মী। একসময় আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের পদধারী নেতা হলেও ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গেই ভোল পাল্টে ফেলা রাজু গাজী এখন ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের যোগসাজশে দম্ভের সঙ্গে আরও বেপরোয়া হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের সূত্র ধরে দারুসসালাম থানার গাবতলী সিটি কলোনিতে গিয়ে অনুসন্ধান চালালে প্রতিবেদকের কাছে আসা তথ্য ও ছবি যেন বলে দিচ্ছে, সেখানে তিনি সিটি করপোরেশনের নিয়মনীতি উপেক্ষা করে নিজের মতো নিয়ম গড়ে তুলেছেন।
রাজধানীতে বৃষ্টির জমা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
পরিবার সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেন ঋষিপাড়ায় তার শ্যালকের বাসায় কোরবানির গরু কিনে দিতে যান। পরে সেখান থেকে বের হয়ে ঋষিপাড়া মেইন রোডের পাশে বৃষ্টির জমে থাকা পানির মধ্যে দিয়ে হাঁটার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কাছের একটি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যু
রাজধানীর আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (২৭ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশর রমনা বিভাগের সহকারী কমিশনার মো. মাজহারুল ইসলাম। তিনি জানান, হাসপাতালের পোস্ট অপারেটিভ কক্ষে ১১ জন মা ও ৬ নবজাতক ছিল। রাত ২টা থেকে ৩টার মধ্যে একজন মা অতিরিক্ত ঠান্ডা অনুভব করায় কক্ষের এসি বন্ধ করে দেওয়া হয়। প্রায় এক ঘণ্টা এসি বন্ধ থাকার পর কয়েকটি শিশুর শ্বাসকষ্ট দেখা দেয়।
রাজধানীর নর্দায় দুই বাসের সংঘর্ষে ৪ জন নিহত
রাজধানীর নর্দা এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী। বুধবার সকাল ৬টার দিকে নতুন বাজারসংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে তিনজনের বাড়ি মোংলা উপজেলায় এবং একজনের বাড়ি পটুয়াখালীতে। নিহতরা হলেন লাইজু বেগম (৩৮), তার স্বামী কবির জমাদ্দার (৪৭), খুশি বেগম (৩৫) এবং মো. রবিউল (২২)।
পল্লবীতে আরেক নিঃসঙ্গ নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে সেলিনা আফরোজ (৫৫) নামের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি কয়েকদিন আগে মৃত্যুবরণ করেছেন। স্থানীয় সূত্র জানায়, নিহত সেলিনা আফরোজের স্বামী মমিনুল হক এবং দুই সন্তান দীর্ঘদিন ধরে কানাডায় বসবাস করছেন। পারিবারিক কলহের কারণে তিনি প্রায় ১২ বছর আগে কানাডা থেকে দেশে ফিরে আসেন। এরপর থেকে তিনি নিজ পৈত্রিক ফ্ল্যাটে একাই বসবাস করছিলেন।
রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১০ জুন) বিকেলে বাংলাদেশ আই হাসপাতালের পাশের ওই ভবনটিতে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ–হত্যা মামলার রায় ৭ জুন
রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় আট বছরের শিশুকে ধর্ষণ ও গলা কেটে হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি শেষ হয়েছে। শুনানি শেষে বৃহস্পতিবার (৪ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সালেকীন আগামী ৭ জুন এই মামলার রায় ঘোষণার দিন–তারিখ নির্ধারণ করেছেন।
রাজধানীজুড়ে ৬ স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে: ডিএমপি কমিশনার
ঢাকা মহানগর পুলিশর কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেছেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীজুড়ে চার থেকে ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদের জামাত ও নগরজুড়ে নিরাপত্তা নিশ্চিতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। বুধবার (২৭ মে) রাজধানীর জাতীয় ঈদগাহ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মিরপুরে শিশু রামিসা হত্যা: ঘাতক স্বামীর বিকৃত আচরণের ভয়ংকর তথ্য দিলেন স্ত্রী
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে শিশুটি বিকৃত যৌন নির্যাতনের শিকার হয়েছিল। নির্যাতনের বিষয়টি প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কায় তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে মরদেহ গুম ও আলামত নষ্ট করতে মাথা ও হাত বিচ্ছিন্ন করা হয়। তিনি আরও বলেন, ধর্ষণের বিষয়টি নিশ্চিত হতে ময়নাতদন্ত ও কেমিক্যাল পরীক্ষার রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে।