পল্লবীতে মিছিলের প্রস্তুতি, নিষিদ্ধ আ. লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

সদ্য সংবাদ ডেস্ক
১২ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৫৯:২৪
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, শুক্রবার ভোরে পল্লবী থানার সেকশন-১২ এলাকার আলোব্দি ও ঝিলপার বস্তি সংলগ্ন সড়কে মিছিলের উদ্দেশ্যে লোকজন জড়ো হওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে থানার একাধিক মোবাইল টহল দল সেখানে যায়।

পুলিশের উপস্থিতি বুঝতে পেরে জড়ো হওয়া ব্যক্তিরা ঘটনাস্থল ছেড়ে বিভিন্ন দিকে সরে যাওয়ার চেষ্টা করেন। এ সময় অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে পল্লবী থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- রাসেল (৩০), সবুজ (২৪), আল-আমিন (২৯), মুসা (১৮), রিজু হোসেন (২৫), আলিফ হোসেন (২৭), জীবন (২০), রাহাত (১৯), রনক তালুকদার (১৯), রাসেল (২১), ইমন (১৮), দিপু দাস (১৯) ও তামিম মোল্লা (২২)।

পুলিশ জানায়, ওই এলাকায় প্রায় ১০০ জনের মতো লোক মিছিলের প্রস্তুতি নিতে একত্র হওয়ার চেষ্টা করছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টহল পুলিশ। এরপরই অনেকে পালিয়ে গেলেও ১৩ জনকে আটক করা সম্ভব হয়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের মিছিলের প্রস্তুতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করেন। পরে ১৩ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ইউরোপে সাগরপথে অবৈধ প্রবেশ, শীর্ষে বাংলাদেশি নাগরিকরা সদ্য. নবম পে-স্কেলে সরকারের নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন সদ্য. তিন জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গুলশানে মিছিলের জেরে আ.লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে সদ্য. আমরা জনগণের দাবি আদায় করেই ছাড়বো: ডা. শফিকুর রহমান সদ্য. পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করে প্রজ্ঞাপন জারি সদ্য. ব্রিকসের সম্মেলনে ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ গৃহীত সদ্য. গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ৩২ সদ্য. সরকারের সমালোচনা করুন, তবে অহেতুক বাধা সৃষ্টি নয়: আবদুস সালাম সদ্য. প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে ‘হোয়াইটওয়াশ’ পাকিস্তান সদ্য. ইউরোপে সাগরপথে অবৈধ প্রবেশ, শীর্ষে বাংলাদেশি নাগরিকরা সদ্য. নবম পে-স্কেলে সরকারের নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন সদ্য. তিন জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গুলশানে মিছিলের জেরে আ.লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে সদ্য. আমরা জনগণের দাবি আদায় করেই ছাড়বো: ডা. শফিকুর রহমান সদ্য. পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করে প্রজ্ঞাপন জারি সদ্য. ব্রিকসের সম্মেলনে ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ গৃহীত সদ্য. গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ৩২ সদ্য. সরকারের সমালোচনা করুন, তবে অহেতুক বাধা সৃষ্টি নয়: আবদুস সালাম সদ্য. প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে ‘হোয়াইটওয়াশ’ পাকিস্তান