গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে বাড়ছে ভোগান্তি

স
সদ্য সংবাদ ডেস্ক
১৫ আগস্ট, ২০২৬ ১৮:০৪:৫০
ছবি: সংগৃহীত

গ্যাস সংকটে রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে বাড়ছে ভোগান্তি। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না স্বস্তি।

শনিবার (১৫ আগস্ট) সকাল থেকেই কুড়িল-খিলক্ষেত এলাকার ফিলিং স্টেশনগুলোতে গ্যাস নিতে দেখা গেছে দীর্ঘ লাইন।

ফিলিং স্টেশনে এক একটি গাড়িতে গ্যাস নিতে অপেক্ষা করতে হচ্ছে চার থেকে পাঁচ ঘণ্টা পর্যন্ত। এতে কমে যাচ্ছে দৈনিক ট্রিপ, আর প্রভাব পড়ছে চালকদের আয়ে।

চালকদের অভিযোগ, গ্যাসের জন্য দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকায় যাত্রী পরিবহনের সময় কমে যাচ্ছে। ফলে একদিকে যেমন বাড়ছে ভোগান্তি অন্যদিকে কমছে দৈনিক আয়।

শুধু যানবাহন নয় গ্যাস সংকটের প্রভাব পড়েছে বাসাবাড়িতেও। রাজধানীর বিভিন্ন এলাকায় কমে গেছে গ্যাসের চাপ। ফলে রান্নাসহ দৈনন্দিন কাজেও ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

সদ্য সংবাদ/এসকে

রাজধানী ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. মধ্যপ্রাচ্যে ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র সদ্য. প্রটোকল ভেঙে সাধারণ মানুষের কাছে প্রধানমন্ত্রী সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. মধ্যপ্রাচ্যে ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র সদ্য. প্রটোকল ভেঙে সাধারণ মানুষের কাছে প্রধানমন্ত্রী