সাবেক ভূমিমন্ত্রীর ফেসবুক পেজের অ্যাডমিন গ্রেপ্তার, চাঞ্চল্যকর তথ্য ফাঁস

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
রাজধানীতে প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে শিশির মুন্না (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের ফেসবুক পেজের অ্যাডমিন ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপি অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

সংবাদ সম্মেলনে ডিএমপি ডিবি প্রধান জানান, কাতারে সরকারি প্রকল্পে বিনিয়োগের সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশির মুন্না ও তার সহযোগীরা এক ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে ১১ লাখ ২৭ হাজার টাকা হাতিয়ে নেন। পরে ভুক্তভোগীকে জাল ভিসা ও নকল বিমান টিকিট সরবরাহ করা হয়। বিষয়টি বুঝতে পেরে টাকা ফেরত চাইলে তাকে হুমকি দেওয়া হয়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মামলা হয়।

ডিবি জানায়, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ওয়ারী বিভাগের একটি টিম তদন্ত শুরু করে। পরে আরও ১৪ থেকে ১৫ জন ভুক্তভোগীর সন্ধান পাওয়া যায়। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে যাত্রাবাড়ী থানা পুলিশের সহায়তায় শিশির মুন্নাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক তদন্তের বরাতে পুলিশ জানায়, শিশির মুন্না সাবেক দুই রাজনৈতিক ব্যক্তিত্বের ফেসবুক পেজ পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। নির্বাচনী প্রচারণা ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রমেও তিনি কাজ করতেন।

তদন্তে আরও জানা যায়, প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের নাম ব্যবহার করে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে জাল ভিসা ও নকল টিকিট সরবরাহের মাধ্যমে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন তিনি। বিনিয়োগের নামেও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

পুলিশের তথ্যমতে, ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি কাতারে চলে যান এবং ২০২৫ সালের এপ্রিল মাসে দেশে ফিরে পুনরায় প্রতারণামূলক কার্যক্রম শুরু করেন। তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি গ্রেফতারি পরোয়ানাও রয়েছে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার আরও জানান, গ্রেফতার ব্যক্তি ভুক্তভোগীদের বর্তমান এমপি ও মন্ত্রীদের সঙ্গে সম্পর্কের কথা বলে প্রভাব খাটাতেন। অনেক সময় ভুক্তভোগীদের সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকাতেও নিয়ে যেতেন।

তিনি আরও বলেন, এই চক্রে আরও চার থেকে পাঁচজন জড়িত রয়েছে। তাদের মধ্যে শিশির মুন্নার বোনও রয়েছেন, যিনি বিদেশে থেকে সহযোগিতা করতেন। এ ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে