ধানের শীষ হাতে দাঁড়িয়ে থাকতেন সিকিউরিটি গার্ড, উপহার পেলেন প্রধানমন্ত্রীর

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
রাজধানীর ব্যস্ত সড়কের পাশে একটি ব্যাংকের এটিএম বুথে দায়িত্ব পালন করেন সিকিউরিটি গার্ড আব্দুস সালাম। প্রতিদিনের মতো দায়িত্ব পালনের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর ওই পথ দিয়ে যাওয়ার সময় হাতে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে শুভেচ্ছা জানাতেন তিনি। একপর্যায়ে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। পরে আব্দুস সালামের জন্য উপহার পাঠান প্রধানমন্ত্রী।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন রাজধানীর রমনা এলাকায় গিয়ে আব্দুস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার হাতে উপহার তুলে দেওয়া হয়। পাশাপাশি তার শারীরিক অবস্থা ও পরিবারের খোঁজখবরও নেন তিনি।

পাবনার নগরবাড়ি ঘাট এলাকার বাসিন্দা আব্দুস সালাম। অর্থনৈতিক সংকটের কারণে গত আট মাস ধরে রাজধানীর পুরাতন রমনা থানার সামনে একটি ব্যাংকের এটিএম বুথে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করছেন। এর আগে তিনি পেশায় গাড়িচালক ছিলেন। স্ট্রোক করার পর আর গাড়ি চালাতে না পারায় এ পেশায় যোগ দেন। বর্তমানে অসুস্থ শরীর নিয়েই প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা ১২ ঘণ্টা দায়িত্ব পালন করেন।

প্রধানমন্ত্রী সচিবালয়ের কার্যালয়ে যাতায়াতের সময় প্রতিদিন বুথের সামনে ধানের শীষ হাতে দাঁড়িয়ে শুভেচ্ছা জানাতেন আব্দুস সালাম। তার এই নীরব অভিবাদন প্রধানমন্ত্রীর নজরে এলে অতিরিক্ত প্রেস সচিবকে তার খোঁজখবর নিতে এবং উপহার পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে আব্দুস সালাম বলেন, এমন ঘটনা তিনি কখনো কল্পনাও করেননি। তার ভাষায়, প্রধানমন্ত্রীর নজরে বিষয়টি আসবে এবং তিনি উপহার পাঠাবেন—এটি ভাবনারও বাইরে ছিল।

তিনি আরও বলেন, ‘আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের বাবাকে ভালোবাসি, মাকে ভালোবাসি, প্রধানমন্ত্রীকে ভালোবাসি। তিনি যখন এই পথ দিয়ে যান, আমি প্রতিদিনই তাকে সালাম দিই। তিনিও গাড়ির ভেতর থেকে হাসিমুখে সালামের জবাব দেন এবং হাত নেড়ে শুভেচ্ছা জানান। আজ আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। আমার মতো একজন সাধারণ মানুষের জন্য প্রধানমন্ত্রী উপহার পাঠিয়েছেন, এর চেয়ে বড় আনন্দ আর হতে পারে না।’

স্থানীয়দের ভাষ্য, একজন সাধারণ মানুষের আন্তরিক অনুভূতির প্রতি প্রধানমন্ত্রীর এই সাড়া একটি মানবিক উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. এইচএসসিতে জিপিএ-৫ পেলেন জুলাই আন্দোলনে গ্রেপ্তার হওয়া আলোচিত ফাইয়াজ সদ্য. বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. এইচএসসিতে জিপিএ-৫ পেলেন জুলাই আন্দোলনে গ্রেপ্তার হওয়া আলোচিত ফাইয়াজ সদ্য. বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম