মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
রাজধানীর মতিঝিলে লোকমান হোসেন (৪৫) নামে এক মুদ্রা বিনিময় ব্যবসায়ীকে গুলি করে দেশি-বিদেশি অর্থভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। রোববার বিকেল সোয়া ৩টার দিকে মতিঝিলের শাপলা চত্বরসংলগ্ন জনতা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, তিনটি মোটরসাইকেলে করে আসা ছয়জন দুর্বৃত্ত লোকমান হোসেনকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় তার হাতে ও পায়ে গুলি লাগে। পরে তার কাছে থাকা দেশি-বিদেশি মুদ্রা ও ১৭ হাজার ডলারসহ একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান তালুকদার বলেন, গুলিবিদ্ধ লোকমান হোসেন একজন মুদ্রা বিনিময় ব্যবসায়ী। শাপলা চত্বর এলাকায় যাওয়ার সময় মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা তাকে গুলি করে এবং তার সঙ্গে থাকা ব্যাগটি নিয়ে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, ব্যাগটিতে দেশি-বিদেশি মুদ্রা ও ডলার ছিল।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে পথচারীরা লোকমান হোসেনকে উদ্ধার করে মুগদা হাসপাতালে ভর্তি করেন। তার হাতের কনুইয়ের নিচে একটি এবং হাঁটুর নিচে দুটি গুলি লেগেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং পুলিশের একাধিক দল কাজ করছে।

মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. হারুন অর রশিদ বলেন, লোকমান হোসেন বিভিন্ন স্থানে মুদ্রার খুচরা ব্যবসা করতেন। তার দাবি অনুযায়ী, ছিনতাই হওয়া ব্যাগে দেশি-বিদেশি মুদ্রার পাশাপাশি ১৭ হাজার ডলার ছিল।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম বলেন, তিনটি মোটরসাইকেলে আসা ছয়জন দুষ্কৃতকারী লোকমান নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালিয়ে তার সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি