নির্বাচন ঘিরে রাজধানীজুড়ে নিরাপত্তায় কড়াকড়ি , মোড়ে মোড়ে তল্লাশি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানী ঢাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সম্ভাব্য নাশকতা, সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও প্রবেশপথে বসানো হয়েছে একাধিক চেকপোস্ট। যানবাহন থামিয়ে তল্লাশি ও সন্দেহভাজন ব্যক্তিদের পরিচয় যাচাই করা হচ্ছে নিয়মিত।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশকে প্রাইভেটকার, মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি চালাতে দেখা যায়। যাত্রীদের পরিচয়পত্র যাচাইয়ের পাশাপাশি সন্দেহ হলে ব্যাগ ও গাড়ির ভেতরও খতিয়ে দেখা হচ্ছে।

সরেজমিনে শাহবাগ এলাকায় দেখা যায়, তল্লাশি চৌকিতে মোটরসাইকেল আরোহীদের থামিয়ে প্রথমে হাত উপরে রাখতে বলা হচ্ছে। এরপর দেহ তল্লাশি ও সঙ্গে থাকা ব্যাগ পরীক্ষা করা হচ্ছে। একইভাবে প্রাইভেটকার ও অন্যান্য যানবাহনেও চলছে তল্লাশি।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, সকাল থেকে জাতীয় প্রেস ক্লাব, আব্দুল গণি রোড, চানখারপুল, দোয়েল চত্বর, হাতিরপুল, পরীবাগ ও পলাশীসহ গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়েছে। এ সময় কোনো নাশকতামূলক বস্তু পাওয়া যায়নি বলে তিনি জানান।

ধানমন্ডি থানার ওসি সাইফুল ইসলাম বলেন, 'ধানমন্ডি ৮/এ, ২৭ নম্বর সড়ক, শুক্রবাদ, সায়েন্সল্যাব মোড়, ধানমন্ডি ১৫ ও জিগাতলাসহ বিভিন্ন স্থানে তল্লাশি জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র‍্যাব ও বিজিবিও পৃথকভাবে দায়িত্ব পালন করছে।'

পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. শাহরিয়ার আলী জানান, তার বিভাগের আওতাধীন ছয়টি থানায় বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। নির্বাচন সামনে রেখে নিরাপত্তায় কোনো ধরনের শৈথিল্য রাখা হচ্ছে না।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, 'শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে রাজধানীর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এই বিশেষ তল্লাশি ও নজরদারি অব্যাহত থাকবে।'

এদিকে নির্বাচনকে ঘিরে র‍্যাব ও সেনাবাহিনীর তৎপরতাও বেড়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে গুলশান-বাড্ডা লিংক রোডে র‍্যাব-১ বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্তে যানবাহন থামিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

র‍্যাবের দিয়া বাড়ি ক্যাম্পের মেজর গাজী মেহেদী হাসান এক ব্রিফিংয়ে বলেন, 'ভোটাররা যাতে নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান শেষে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন, সে লক্ষ্যে যৌথবাহিনী মাঠে থাকবে। নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো সহিংসতা কঠোরভাবে দমন করা হবে।'

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ভোটের দিন এবং ভোটগ্রহণ-পরবর্তী সময়েও জোরদার নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি