ব্যাংকের বোর্ড সভায় না যেতে খুনের হুমকিসহ চিরকুট পেলেন স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
রাজধানীর ধানমন্ডি এলাকায় স্ট্যান্ডার্ড ব্যাংকের বোর্ড অব ডিরেক্টরসের সদস্য অশোক কুমার সাহার বাসায় গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তারা একটি হুমকিমূলক চিরকুট রেখে যায়, যেখানে তাকে ব্যাংকের আসন্ন সভায় অংশ না নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, চিরকুটে লেখা ছিল, 'মি. অশোক, ২৫ তারিখ স্ট্যান্ডার্ড ব্যাংকের সভায় তুমি যাচ্ছো না। যদি যাও, তাহলে তোমার ফেরার রাস্তা বন্ধ। আর যদি ফিরে আসো, তাহলে সারাজীবন নিরাপত্তাহীনতায় ভুগবে। কথার বাইরে গেলে তোমার শ্রাদ্ধ খেতে আসবো আমরা। পুঁজিবাদের দোসর হয়ে আমাদের হত্যা করতে বাধ্য করো না। পরিবার সবারই আছে।'

বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম।

তিনি জানান, বুধবার বিকেলে ধানমন্ডি থানার ৯/এ রোডের ২৩ নম্বর বাসায় এই গুলির ঘটনা ঘটে। ওই বাসায় বর্তমানে অশোক কুমার সাহার মেয়ে ও শ্যালক বসবাস করেন। তিনি নিজে বর্তমানে চট্টগ্রামে অবস্থান করছেন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক ঘটনাস্থলে আসে। পরে তাদের মধ্য থেকে তিনজন বাসায় গিয়ে অশোক কুমার সাহাকে খোঁজাখুঁজি করে। তাকে না পেয়ে তারা বাসার নিরাপত্তাকর্মীকে ২৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য স্ট্যান্ডার্ড ব্যাংকের বোর্ড সভায় না যাওয়ার হুমকি দেয় এবং একটি চিরকুট দিয়ে চলে যায়।

এ সময় তারা যাতে শনাক্ত না হয়, সে জন্য যাওয়ার আগে বাসার সিসিটিভি ক্যামেরার ডিভাইস খুলে নিয়ে যায়।

ডিসি মাসুদ আলম আরও বলেন, '২৫ তারিখ ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ সভা রয়েছে। ধারণা করা হচ্ছে, ব্যাংককেন্দ্রিক কোনো পক্ষ এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু করেছি।'

ঘটনাটি ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ বলছে, দোষীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি