নামের মিল থাকায় ব্যবসায়ী গ্রেফতার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
নামের মিলের কারণে রাজধানীতে এক রেন্ট-এ-কার ব্যবসায়ীকে মাদক ব্যবসায়ী সন্দেহে গ্রেফতারের অভিযোগ উঠেছে র‍্যাবের বিরুদ্ধে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. মনিরুজ্জামান। তিনি মিরপুরের শাহআলী থানাধীন গুদারাঘাট এলাকার বাসিন্দা।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্র জানায়, মিরপুরের গুদারাঘাট এলাকায় ‘মনির’ নামে একাধিক মাদক ব্যবসায়ী থাকলেও ভুল তথ্যে র‍্যাব মনিরুজ্জামানকে ইয়াবা ব্যবসায়ী হিসেবে চিহ্নিত করে গ্রেফতার করে।

মনিরুজ্জামানের স্ত্রী দোলন আক্তার অভিযোগ করে বলেন, গত ১৫ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে কয়েকজন ব্যক্তি নিজেদের র‍্যাব সদস্য পরিচয় দিয়ে আমাদের বাড়িতে প্রবেশ করেন। পরে র‍্যাবের জ্যাকেট পরা আরও কয়েকজন সদস্য আমার স্বামীকে মারধর করতে করতে ঘরের ভেতরে নিয়ে যান। এ সময় তাকে ইয়াবা ব্যবসায়ী বলে চিৎকার করতে থাকেন এবং স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করেন।'

তিনি আরও বলেন, 'আমার স্বামীর বিরুদ্ধে গত পাঁচ-ছয় বছরে কোনো মামলা বা জিডি নেই। তিনি কখনোই মাদক ব্যবসার সঙ্গে জড়িত নন। স্বীকারোক্তি না দিলে মারধর চলবে—এমন হুমকিও দিচ্ছিল তারা।'

পরবর্তীতে রাত প্রায় ৩টার দিকে শাহআলী থানা থেকে ফোন করে জানানো হয়, র‍্যাব সদস্যরা মনিরুজ্জামানকে থানায় রেখে গেছেন। পরদিন র‍্যাব-৪-এর সিপিসি-স্পেশাল শাখার পরিদর্শক মো. আতিক মাহমুদ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।

দোলন আক্তার জানান, গুদারাঘাটে প্রায় পৌনে দুই কাঠা জমির ওপর তাদের দোতলা বাড়ি রয়েছে। নিচতলায় ভাড়াটিয়া থাকেন এবং ওপরতলায় তিনি পরিবারসহ বসবাস করেন। মনিরুজ্জামান একটি প্রাইভেট কার ও একটি নোহা মাইক্রোবাস দিয়ে রেন্ট-এ-কার ব্যবসা পরিচালনা করেন। স্থানীয় একটি চক্র দীর্ঘদিন ধরে তাদের বাড়িটি দখলের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

ওই চক্রই উদ্দেশ্যপ্রণোদিতভাবে র‍্যাবকে ভুল তথ্য দিয়ে তার স্বামীকে ইয়াবা ব্যবসায়ী হিসেবে ফাঁসিয়েছে বলে ধারণা করেন তিনি।

এ বিষয়ে র‍্যাব-৪-এর একজন কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহআলী থানা এলাকা থেকে মনিরুজ্জামান ওরফে মনিরকে ২০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। বর্তমানে মনিরুজ্জামান ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি