ভারতে নয় বাংলাদেশ-পাকিস্তানে গিয়ে নামাজ পড়ুন কেউ কিছু বলবে না: বিজেপির মন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শনিবার পশ্চিমবঙ্গে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে তিনি অংশ নেবেন। এই উপলক্ষে রেড রোডে আয়োজিত কর্মসূচিতে বিপুল মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। সেখানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।

যোগ দিবসের এই অনুষ্ঠানটি রেড রোডে অনুষ্ঠিত হবে। এ কারণে কলকাতার অন্যতম ব্যস্ত এই সড়ক সাত দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে। ইতোমধ্যে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। সেই প্রেক্ষিতে গত রোববার রাত দশটা থেকে আগামী ২১ জুন রোববার পর্যন্ত রেড রোডে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

এদিকে রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানের অনুমতি দেওয়া হলেও সম্প্রতি সেখানে ঈদের নামাজ আয়োজনের অনুমতি না দেওয়ার অভিযোগ তুলেছে সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশ। তাদের প্রশ্ন, নামাজের অনুমতি না মিললেও যোগ দিবসের অনুষ্ঠান কীভাবে একই স্থানে হচ্ছে। তাদের দাবি, একই জায়গায় একটি আয়োজনের অনুমতি দেওয়া হলে অন্যটির ক্ষেত্রেও সমান সুযোগ থাকা উচিত।

মঙ্গলবার এ বিষয়ে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রধানমন্ত্রী এলে সাধারণত পুরো এলাকায় যান চলাচল বন্ধ থাকে। তিনি যেখানে যান, সেখানেই এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়। রেড রোড তুলনামূলক কম যানবাহন চলাচলের স্থান হওয়ায় সেখানে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে; অন্য কোথাও করলে আরও বেশি অসুবিধা হতো।

তবে ঈদের নামাজের জন্য রেড রোড ব্যবহারের অনুমতি না দেওয়ার প্রসঙ্গে তিনি আরও কঠোর মন্তব্য করে বলেন, এ ধরনের দাবির কারণে রাস্তা বন্ধ রাখা যৌক্তিক নয়। তাঁর মতে, প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর কর্মসূচির কারণে রাস্তা বন্ধ করা স্বাভাবিক হলেও অন্য কোনো আয়োজনে এমন ব্যবস্থা নেওয়া ঠিক নয়। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এসব অনুষ্ঠান চলে আসছে, এখন একবার বন্ধ করলেই অসুবিধার কথা বলা হচ্ছে।

এ সময় তিনি বাংলাদেশ ও পাকিস্তানের প্রসঙ্গ টেনে বলেন, সেখানে গিয়ে নামাজ আদায় করা যায়, কেউ বাধা দেবে না। কিন্তু এখানে এ ধরনের পরিস্থিতি চলবে না। তাঁর দাবি, বর্তমান পরিস্থিতিতে এসব কার্যক্রম সীমিত করার পক্ষে জনমত তৈরি হয়েছে এবং ভবিষ্যতে এমন কার্যক্রম বন্ধ হতে পারে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. চুক্তি না হলে ইরানকে ‘ধ্বংস’ করা হবে: জাতিসংঘে ট্রাম্পের হুঁশিয়ারি সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. চুক্তি না হলে ইরানকে ‘ধ্বংস’ করা হবে: জাতিসংঘে ট্রাম্পের হুঁশিয়ারি