ভাড়া পরিশোধের সংকট, একই পরিবারের ৪ জনের মর্মান্তিক মৃত্যু

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার মুভাত্তুপুঝা নদী থেকে এক ব্যক্তি, তার দৃষ্টিপ্রতিবন্ধী স্ত্রী ও দুই বছর বয়সী কন্যাসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাড়ি ভাড়া পরিশোধ করতে না পারার কারণে সৃষ্ট চরম অর্থনৈতিক ও মানসিক সংকট থেকে পুরো পরিবারটি নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। তবে পরিবারের বড় মেয়েটি এখনও নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল।

পুলিশ জানিয়েছে, শুক্রবার দুপুর প্রায় দুইটার দিকে পিরাভম এলাকার কাছে মুভাত্তুপুঝা নদীতে দুটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দৃষ্টিপ্রতিবন্ধী নারী ভিজি এবং তার দুই বছর বয়সী কন্যাসন্তানের মরদেহ উদ্ধার করে।

এরপর ভিজির স্বামী নারায়ণের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। শনিবার দমকল ও সিভিল ডিফেন্সের সহায়তায় নদীতে তল্লাশি চালিয়ে নারায়ণের মরদেহও উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, নারায়ণের বাড়ি পালক্কাড় এলাকায়। তিনি পরিবার নিয়ে কোঠামঙ্গলম অঞ্চলের একটি ভাড়া বাসায় বসবাস করতেন। দম্পতির দুটি সন্তান ছিল। ঘটনার কয়েক দিন আগে পুরো পরিবারকে পিরাভম এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। প্রথম দিন মা ও ছোট শিশুর মরদেহ উদ্ধারের পর নারায়ণ ও তাদের বড় মেয়ের অবস্থান সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি স্বজনরা।

তদন্তে আরও জানা গেছে, বাড়ি ভাড়া পরিশোধ করতে না পেরে নারায়ণ ও তার পরিবার সম্প্রতি কোঠামঙ্গলম থানা পুলিশের কাছে আর্থিক সহায়তা চেয়েছিলেন। মানবিক বিবেচনায় পুলিশ তাদের জন্য কম খরচের একটি বিকল্প বাসস্থানের ব্যবস্থা করেছিল। আগামী রোববার সেখানে তাদের ওঠার কথা ছিল। এছাড়া পিরাভম এলাকার একটি রেস্তোরাঁর নজরদারি ক্যামেরার ফুটেজে গত বৃহস্পতিবার রাতে পুরো পরিবারকে একসঙ্গে খাবার খেতে দেখা গেছে।

এ ঘটনায় পিরাভম থানা পুলিশ একটি অপমৃত্যুর মামলা করে তদন্ত শুরু করেছে। উদ্ধার হওয়া তিনটি মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিখোঁজ বড় মেয়ের সন্ধানে শনিবার রাতে আলোর স্বল্পতার কারণে উদ্ধার অভিযান সাময়িকভাবে বন্ধ রাখা হলেও রোববার সকাল থেকে নদীতে আবারও তল্লাশি শুরু হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী