বাড়িতে মাকে গলা কেটে খুন, ঢাবির ছাত্রী হলে হৃদয়বিদারক দৃশ্য

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
বগুড়ায় নিজ বাড়িতে মাকে হত্যার খবর পেয়ে গভীর রাতে কান্নায় ভেঙে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। তার আহাজারিতে স্তব্ধ হয়ে যায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের পরিবেশ।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী প্রার্থনা মজুমদার বুধবার গভীর রাতে গ্রামের বাড়ি থেকে ফোনে জানতে পারেন, তার মাকে হত্যা করা হয়েছে। খবরটি পাওয়ার পর তিনি কান্নায় ভেঙে পড়লে হলের অন্য শিক্ষার্থীরাও সেখানে জড়ো হন। পরে বিষয়টি জানতে পেরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দ্রুত তার বাড়ি যাওয়ার ব্যবস্থা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং জানান, খবর পাওয়ার পরপরই ছাত্রীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে তার ভাই ক্যাম্পাসে এলে গাড়ি ভাড়া করে তাদের বাড়িতে পাঠানো হয়।

তিনি বলেন, ঘটনার খবর ছড়িয়ে পড়লে হলের অনেক শিক্ষার্থী নিচে নেমে আসেন এবং আবেগাপ্লুত হয়ে পড়েন। প্রয়োজনে শিক্ষার্থীর পরিবারকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।

এদিকে বৃহস্পতিবার (২১ মে) গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিব হাসান জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে শয়নকক্ষের মেঝে থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু হয়েছে।

পুলিশ ও পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, বুধবার রাত ১০টার দিকে রাতের খাবার শেষে রীতা রানী ও তার স্বামী বিধান চন্দ্র রায় আলাদা কক্ষে ঘুমাতে যান। রাত সোয়া ১২টার দিকে দরজায় জোরে ধাক্কার শব্দে ঘুম ভাঙে বিধান চন্দ্রের। একই সময় পাশের ঘর থেকে স্ত্রীর অস্বাভাবিক শব্দ শুনে তিনি সেখানে গিয়ে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান।

তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলেও এর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ঘরের মূল দরজা খোলা অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি রাকিব হাসান বলেন, প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের বিষয়টি তদন্তে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তবে হত্যাকাণ্ডে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রতিক্রিয়া দেখা গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের তার ফেসবুক পোস্টে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. চবি ভিসির প্রথম নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার সদ্য. বারিধারায় গাড়িচাপা: মামলায় নাম নেই গতকাল আটক সেই কিশোরের সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা