আখাউড়ায় ১ হাজার ৯৪৪ জন কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৯৪৪ জন কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

বুধবার (১ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের মাঝে সার, বীজ ও গাছের চারা বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা।

কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ১০০ জন কৃষককে ৫ কেজি রোপা আমন ধানের (উফশী) বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। এছাড়া ৫০ জন কৃষককে হাইব্রিড মরিচের বীজ, ৫ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়। ৫০০ জন কৃষককে গ্রীষ্মকালীন সবজির বীজ, ১৫ কেজি ডিএপি সার এবং ১৫ কেজি এমওপি সার দেওয়া হয়। এছাড়া ২৬৪ জন কৃষককে ৫টি করে ফলদ গাছের চারা এবং ৩০ জন কৃষককে ৫টি করে লেবুর চারা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া বলেন, "কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলান বলেই দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এক সময় বাংলাদেশে সাত কোটি মানুষ ছিল, কিন্তু খাদ্যের অভাব ছিল। এখন দেশের জনসংখ্যা প্রায় ২০ কোটি হলেও খাদ্যের কোনো অভাব নেই। এর কৃতিত্ব আমাদের কৃষক ও কৃষি বিভাগের।"

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূঁইয়া, যুবদলের সদস্যসচিব মো. মহসীন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তামান্না ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মশিউর রহমান, মোহাম্মদ ইসমাইল মুন্সীসহ উপকারভোগী কৃষক-কৃষাণীরা।

কৃষকরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. জামায়াতের নিয়োগে স্বচ্ছতা নেই, শিবির করাই একমাত্র যোগ্যতা: ছাত্রদল সভাপতি সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. জামায়াতের নিয়োগে স্বচ্ছতা নেই, শিবির করাই একমাত্র যোগ্যতা: ছাত্রদল সভাপতি