৩৯ দেশের অভিবাসন বিধিনিষেধ বাতিল করল মার্কিন আদালত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
বিশ্বের ৩৯টি দেশের নাগরিকদের আশ্রয় ও অভিবাসন প্রক্রিয়ার ওপর আরোপিত কঠোর বিধিনিষেধ বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। শুক্রবার স্থানীয় সময় ওয়াশিংটন ডিসির ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক জন ম্যাককনেল এ রায় দেন।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, ২০২৫ সালের নভেম্বরে ওয়াশিংটনে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলির ঘটনার পর সংশ্লিষ্ট বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। এর ফলে ৩৯টি দেশের নাগরিকদের আশ্রয়, গ্রিন কার্ড, কর্মসংস্থান অনুমতি এবং নাগরিকত্বসংক্রান্ত আবেদন দীর্ঘ সময় ধরে স্থগিত অবস্থায় ছিল।

রায়ে বিচারক জন ম্যাককনেল উল্লেখ করেন, এসব পদক্ষেপ বহু অভিবাসীকে আইনি অনিশ্চয়তার মধ্যে ফেলেছে এবং তাদের স্বাভাবিক জীবনযাত্রা ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব ফেলেছে। তিনি বলেন, জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে অভিবাসন প্রক্রিয়া স্থগিত রাখা হলেও অনেক আবেদনকারীর ক্ষেত্রে এর জন্য তাদের ব্যক্তিগতভাবে কোনো দায় ছিল না।

বিচারকের মতে, দীর্ঘ ছয় মাস বা তারও বেশি সময় ধরে অনেক আবেদনকারী বৈধভাবে কাজ করতে পারেননি এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটিয়েছেন।

এদিকে ট্রাম্প প্রশাসন আদালতে দাবি করেছিল, জাতীয় নিরাপত্তার স্বার্থে এসব বিধিনিষেধ প্রয়োজনীয় ছিল। তবে আদালত সেই যুক্তিকে যথেষ্ট গ্রহণযোগ্য বলে মনে করেনি।

জানা গেছে, বিধিনিষেধের আওতায় থাকা ৩৯টি দেশের অধিকাংশই আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন অঞ্চলের দেশ।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ৭৫টি দেশের নাগরিকদের ভিসা আবেদন প্রক্রিয়াও আংশিকভাবে স্থগিত করেছিল।

তথ্যসূত্র: আল জাজিরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী