তুরস্কের দিকে ছোড়া ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ইরান থেকে তুরস্কর দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ভূমধ্যসাগরে মোতায়েন থাকা ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করে।

আনাদোলু এজেন্সির তথ্য অনুযায়ী, বুধবার এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ইরাক ও সিরিয়ার আকাশসীমা অতিক্রম করে তুরস্কের দিকে অগ্রসর হচ্ছিল। আল জাজিরা জানায়, ক্ষেপণাস্ত্রটি ঠিক কোন লক্ষ্যবস্তুতে নিক্ষেপ করা হয়েছিল, তা স্পষ্ট নয়। এ ঘটনায় কোনো হতাহত বা আহতের খবর পাওয়া যায়নি।

তুরস্কের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের বিরুদ্ধে যেকোনো শত্রুতামূলক কর্মকাণ্ডের জবাব দেওয়ার অধিকার দেশটি সংরক্ষণ করে। একই সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে সংঘাত আরও বিস্তৃত না করার আহ্বান জানানো হয়েছে।

রয়টার্স জানিয়েছে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির মধ্যে এ বিষয়ে ফোনালাপ হয়েছে। ফিদান ফোনে তুরস্কের দিকে ধেয়ে আসা ইরানি ক্ষেপণাস্ত্রের ঘটনায় প্রতিবাদ জানান এবং সংঘাত আরও ছড়িয়ে দিতে পারে—এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ন্যাটোর মুখপাত্র অ্যালিসন হার্টও তুরস্ককে লক্ষ্য করে ইরানের এই পদক্ষেপের নিন্দা জানান। তিনি বলেন, আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ক্ষেত্রসহ সব ক্ষেত্রে ন্যাটোর প্রতিরোধ ও প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী অবস্থানে রয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, তুরস্কের ইনসিরলিক বিমানঘাঁটি বিদেশি সামরিক বাহিনী, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও অন্যান্য ন্যাটো মিত্রদের ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি। তুর্কি বিমানবাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও এটি তুরস্ক ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমানঘাঁটি হিসেবে পরিচালিত হয়। ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধে এটি গুরুত্বপূর্ণ আকাশ সহায়তা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছিল এবং পরবর্তী সময়ে ইরাক ও আফগানিস্তানে অভিযানের জন্য কার্গো হাব হিসেবে ব্যবহৃত হয়। আল জাজিরার তথ্যমতে, ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাক আক্রমণের সময় তুরস্ক এই ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি, তবে ২০১৪ সাল থেকে আইএসআইএলবিরোধী অভিযানে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির সদ্য. ১ অক্টোবর থেকে সৌরবিদ্যুতে চলবে প্রধানমন্ত্রীর বাসভবন: মীর শাহে আলম সদ্য. জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন যেসব বিষয় সদ্য. বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে যাত্রীবাহী বাস, প্রাণ গেল ১ জনের সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সভা অনুষ্ঠিত সদ্য. লংমার্চের বদলে সরকারকে সময় দেন: ডিএসসিসি প্রশাসক সদ্য. নিখোঁজের ১ দিন পর কুবি শিক্ষিকার ছেলের নিথরদেহ উদ্ধার সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির সদ্য. ১ অক্টোবর থেকে সৌরবিদ্যুতে চলবে প্রধানমন্ত্রীর বাসভবন: মীর শাহে আলম সদ্য. জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন যেসব বিষয় সদ্য. বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে যাত্রীবাহী বাস, প্রাণ গেল ১ জনের সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সভা অনুষ্ঠিত সদ্য. লংমার্চের বদলে সরকারকে সময় দেন: ডিএসসিসি প্রশাসক সদ্য. নিখোঁজের ১ দিন পর কুবি শিক্ষিকার ছেলের নিথরদেহ উদ্ধার